জয়েন করুন

ক্যামেরা ছাড়াও নতুন পিক্সেল ফোনে এসেছে এই ৫ বড় আপগ্রেড

avatar
Written By : Suman Patra
Updated Now: March 21, 2025 11:57 AM

সুমন পাত্র, কলকাতা: সদ্য লঞ্চ হয়েছে Google Pixel 9a স্মার্টফোন। পূর্ববর্তী সিরিজ Pixel 8a মডেলের তুলনায় একাধিক বড় আপগ্রেড যোগ হয়েছে এই ফোনে। দামেও সাড়া ফেলেছে Pixel 9a। গত বছর যখন পিক্সেল ৮এ লঞ্চ হয় তখন এটির ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয় ৫২,৯৯৯ টাকা (অফারে এখন অনেক মূল্যে পাওয়া যাচ্ছে)। যেখানে পিক্সেল ৯এ এর দাম শুরু হয়েছে (৮ জিবি + ২৫৬ জিবি) ৪৯,৯৯৯ টাকা থেকে।

Google Pixel 9a vs Pixel 8a: পাঁচ বড় আপগ্রেড

ফ্ল্যাট ডিজাইন

গুগল পিক্সেল ৯এ মডেলে কার্ভড ডিসপ্লে বাদ দেওয়া হয়েছে। যোগ হয়েছে ফ্ল্যাট ডিসপ্লে। গোলাকার কোণগুলির পরিবর্তে আরও কৌণিক, আধুনিক চেহারা রাখা হয়েছে ফোনের। এই ডিজাইনের সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন হল ক্যামেরা মডিউল। পিক্সেল ৯এ-এর ক্যামেরা আইল্যান্ডটি পিছনের প্যানেলের সাথে প্রায় সমানভাবে অবস্থিত।

বড় ও উজ্জ্বল ডিসপ্লে

পিক্সেল ৯এ ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি OLED ডিসপ্লে, যা পিক্সেল ৮এ-এর ৬.১ ইঞ্চি স্ক্রিনের থেকে বড়। দুটি ফোনেই একই FHD+ রেজোলিউশন এবং ৬০/১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকলেও, পিক্সেল ৯এ এর সর্বোচ্চ উজ্জ্বলতা ২৭০০ নিটস, যা পিক্সেল ৮এ মডেলে ছিল ২০০০ নিটস।

টেনসর জি৪ প্রসেসর

পিক্সেল ৮এ ফোনে ব্যবহার করা হয়েছিল টেনসর জি৩ প্রসেসর। তবে পিক্সেল ৯এ স্মার্টফোনে রয়েছে আরও শক্তিশালী ও অ্যাডভান্স টেনসর জি৪ প্রসেসর। যা এআই এবং মেশিন লার্নিং পরিচালনা করতে সক্ষম।

উন্নত ক্যামেরা

Pixel 8a এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। কিন্তু Pixel 9a এর ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এটি কাগজ কলমে কম মনে হলেও নতুন ফোনের ক্যামেরাতে মিলবে তুলনামূলক বড় এফ/১.৭ অ্যাপারচার, ডুয়াল-পিক্সেল অটোফোকাস এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ফিচার্স।

বড় ব্যাটারি দ্রুত চার্জিং

Pixel 8a স্মার্টফোনে রয়েছে ৪৪৯২ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ১৮ ওয়াট চার্জিং। অপরদিকে, Pixel 9a স্মার্টফোনে রয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ২৩ ওয়াট চার্জিং।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা