জয়েন করুন

শুরু হল HMD Fusion X1 ফোনের বিক্রি, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আছে রিয়ার প্যানেল বদলানোর সুবিধা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 10, 2025 2:27 PM

HMD এর নতুন স্মার্টফোন Fusion X1 এর প্রথম ঝলক দেখা গিয়েছিল MWC 2025 ইভেন্টে। এবার ইউরোপসহ বেশ কয়েকটি দেশে ফোনটি বিক্রির জন্য উপলব্ধ হল। এই ডিভাইসে আছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। আসুন HMD Fusion X1 ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

HMD Fusion X1 এর দাম

এইচএমডি ফিউশন এক্স১ এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৬৯.৯৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ হাজার ৩৬০ টাকা।

HMD Fusion X1 এর ফিচার ও স্পেসিফিকেশন

এইচএমডি ফিউশন এক্স১ ফোনের সবচেয়ে বড় চমক হল, এতে আছে পেরেন্টাল কন্ট্রোল ফিচার। অর্থাৎ বাবা মা তাদের সন্তানদের জন্য নির্ধারণ করে দিতে পারবেন অনলাইন ব্যবহারের সীমা। যেমন: সোশ্যাল মিডিয়া ও ব্রাউজিং কন্ট্রোল, শুধুমাত্র অনুমোদিত কল ও মেসেজ অপশন, জিপিএস ট্র্যাকিং এবং সেফ জোন সেট করা সম্ভব।

এর সামনে দেখা যাবে, ৬.৫৬ ইঞ্চি HD+ LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৬০০ নিটস পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে স্ন্যাপড্রাগন ৪ জেন‌ ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এইচএমডি ফিউশন এক্স১ স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য HMD Fusion X1 ডিভাইসে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে।

রিয়ার প্যানেল পরিবর্তন করা যাবে

HMD Fusion X1 একাধিক “আউটফিট” বা এক্সটেনশন মডিউলের সঙ্গে এসেছে। কেউ যদি ভালো ফটো তুলতে চান, তবে ফ্ল্যাশি আউটফিটের মাধ্যমে এলইডি রিং লাইটের সুবিধা পাবেন। গেমারদের জন্য গেমিং আউটফিট আছে, যেখানে অতিরিক্ত বাটন ও জয়স্টিক দেওয়া হয়েছে। এর সাথে আছে চার্জিং আউটফিট, যা ফোনকে স্ট্যান্ডের মতো ব্যবহার করার সুযোগ দেওয়ার পাশাপাশি ৬৫% বাড়তি ব্যাটারি ব্যাকআপও দেয়।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা