জয়েন করুন

পিছনে ১০৮ এমপি ও সামনে ৫০ এমপি ক্যামেরা, HMD Skyline 2 ও Skyline 2 GT শীঘ্রই লঞ্চ হচ্ছে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 3, 2025 8:48 PM

এইচএমডি (HMD) বাজারে আনতে চলেছে তাদের নতুন দুই স্মার্টফোন, HMD Skyline 2 এবং HMD Skyline 2 GT। যদিও সংস্থার তরফে এখনও এদের লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি, তবে নয়া একটি রিপোর্ট থেকে ডিভাইস দুটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। জানা গেছে HMD Skyline 2 এবং HMD Skyline 2 GT দুর্দান্ত ক্যামেরা সেটআপ সহ আসবে। সাথে থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর ও শক্তিশালী ব্যাটারি। আসুন স্মার্টফোন দুটি সম্পর্কে কি কি তথ্য ফাঁস হয়েছে জেনে নেওয়া যাক।

HMD Skyline 2 ও HMD Skyline 2 GT এর সম্ভাব্য ফিচার

টেক-টিপস্টার “HMD Meme’s” এর দাবি অনুযায়ী, এইচএমডি স্কাইলাইন ২ ও এইচএমডি স্কাইলাইন ২ জিটি ফোন দুটি ফটোগ্রাফির দিক থেকে বেশ চমকপ্রদ হতে চলেছে। এগুলিতে থাকবে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সঙ্গে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা অটোফোকাস ফিচারসহ আসতে পারে।

টিপস্টার জানিয়েছেন, উভয় ফোনেই থাকতে পারে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে, যার রেজোলিউশন হবে ১০৮০ x ২৪০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট থাকবে ১৪৪ হার্টজ। পারফরম্যান্সের জন্য এইচএমডি স্কাইলাইন ২ মডেলে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট, আর GT ভার্সনে থাকবে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। ডিভাইসগুলি ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত‌ পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে।

ক্যামেরা বিভাগে, Skyline 2 মডেলে প্রাইমারি সেন্সর সহ ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে, আর GT ভার্সনে পাওয়া যেতে পারে ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। প্রাইমারি ক্যামেরায় থাকবে OIS ও EIS প্রযুক্তি, যা ছবি বা ভিডিওতে স্ট্যাবিলিটি বাড়াবে।

টিপস্টার আরও দাবি করেছেন যে, স্মার্টফোন দুটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, এরমধ্যে Skyline 2 মডেলে ৩৩ ওয়াট আর GT মডেলে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পাশাপাশি থাকবে ম্যাগনেটিক ও রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও। স্মার্টফোন দুটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে, আর কোম্পানি বলছে, এগুলিতে তিন বছর পর্যন্ত ওএস আপডেট আসবে।সিকিউরিটির জন্য থাকবে সাইড-মাউন্টেড।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি