জয়েন করুন

স্টাইলিশ ডিজাইন, স্যাটেলাইট কলিং ও ৬১০০mAh ব্যাটারি সহ লঞ্চ হল Huawei Maimang 40

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:08 AM

চায়না টেলিকম সম্প্রতি লঞ্চ করল Huawei Maimang 40 স্মার্টফোন। পূর্বসূরির তুলনায় নয়া ডিভাইসে বেশ কিছু ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার পাওয়া যাবে। এর দাম শুরু হয়েছে প্রায় ২৫,০০০ টাকা থেকে। এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল টু-ওয়ে স্যাটেলাইট কলিং ব্যবস্থা। এছাড়া Huawei Maimang 40 বিশাল বড় ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ এসেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Huawei Maimang 40 এর দাম ও সেল

হুয়াওয়ের নতুন ফোনের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৮০০ টাকা), ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা ২১৯৯ ইউয়ান (প্রায় ২৬,২০০ টাকা) এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ২৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৮০০ টাকা)।

আপাতত স্মার্টফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে, আর বিক্রি আরম্ভ হবে ২ জুলাই থেকে। এটি হোয়াইট, ব্ল্যাক এবং ডুয়েল-শেডের গ্রীন+ব্ল্যাক কালার অপশনে এসেছে।

Huawei Maimang 40 এর স্পেসিফিকেশন ও ফিচার

Huawei Maimang 40 এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি OLED স্ক্রিন, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে চীনা কোয়ালিটি সেন্টার এবং সুইস SGS-এর ডুয়েল ফাইভ স্টার ড্রপ রেজিস্টেন্স সার্টিফিকেশন সহ এসেছে। এছাড়া এই ফোনে আছে ৩৬০ ডিগ্রি অ্যান্টি-ড্রপ ডিজাইন এবং ভেজা হাতেও এর টাচ কাজ করবে বলে জানা গেছে।

ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল RYYB প্রাইমারি রিয়ার ক্যামেরা (১/১.৫৬ ইঞ্চি সেন্সর) উপস্থিত। কম আলোতেও এই সেন্সর খুব ভালো ছবির তুলতে দেবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৬১০০ এমএএইচ ব্যাটারি, যা ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হুয়াওয়ের দাবি এই চার্জিং প্রযুক্তি মাত্র ৩০ মিনিটে ৫৭ শতাংশ ব্যাটারি চার্জ করতে পারবে।

Huawei Maimang 40 ডিভাইসের মুখ্য আকর্ষণ স্যাটেলাইট ফিচার। এতে ডুয়েল স্যাটেলাইট কল এবং মেসেজ সুবিধা উপস্থিত। এক্সক্লুসিভ ‘X’ বোতাম টিপলেই এই ফোনে চালু হবে স্যাটেলাইট কমিউনিকেশন, যেখানে বছরে মিলবে ৫০ মিনিট কল ও ৫০টি মেসেজের সুবিধা।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি