TRENDS ▸
Tech GupMobilesHuawei Pura 80 Series Global Launch Date Set 10 July New Smartphones Spotted Eec Tuv Bluetooth Sig
Huawei Pura 80 Series Global Launch Date Set 10 July

Huawei Pura 80 সিরিজ এবার গ্লোবাল মঞ্চে, Kirin 9020 প্রসেসর ও ডুয়েল-লেন্স টেলিফটো‌ ক্যামেরা দিয়ে করবে বাজিমাত

চীনে সম্প্রতি লঞ্চ হয় Huawei-এর নতুন স্মার্টফোন সিরিজ Pura 80। এই সিরিজের অধীনে মোট চারটি মডেল এসেছে - Pura 80, Pura 80 Pro, Pura 80 Pro+ এবং Pura 80 Ultra। ডিভাইসগুলি এবার চীন পেরিয়ে আন্তর্জাতিক বাজারে পা রাখতে চলেছে। আগামী…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:09 AM

চীনে সম্প্রতি লঞ্চ হয় Huawei-এর নতুন স্মার্টফোন সিরিজ Pura 80। এই সিরিজের অধীনে মোট চারটি মডেল এসেছে – Pura 80, Pura 80 Pro, Pura 80 Pro+ এবং Pura 80 Ultra। ডিভাইসগুলি এবার চীন পেরিয়ে আন্তর্জাতিক বাজারে পা রাখতে চলেছে। আগামী ১০ জুলাই গ্লোবালি লঞ্চ হতে চলেছে এই ফোনগুলি। যেকারনে এখন একাধিক আন্তর্জাতিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে এই সিরিজের সম্ভাব্য মডেলগুলি।

Huawei Pura 80 সিরিজ গ্লোবাল মার্কেটে আসছে

সম্প্রতি LMR-LX9 মডেল নম্বর সহ একটি নতুন হুয়াওয়ে ডিভাইস EEC (ইউরোপ), TÜV এবং Bluetooth SIG-এর মতো সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র পেয়েছে। জানিয়ে রাখি, হুয়াওয়ে পুরা ৮০ প্রো এর মডেল নম্বর হল LMR-AL00, আর প্রো প্লাস ও আল্ট্রা এর মডেল নম্বর LMR-AL10। সেই হিসেবে, LMR-LX9 মডেল নম্বর সম্ভবত পুরা ৮০ সিরিজের নতুন স্মার্টফোন হবে।

এছাড়াও Bluetooth SIG-এর ডেটাবেসে আরও দুটি মডেল, LMR-L29 ও LMR-L09 তালিকাভুক্ত হয়েছে, এই মডেলগুলিও পুরা ৮০ সিরিজের অংশ হবে। তবে চীনে লঞ্চ হওয়া ফোনগুলিই আন্তর্জাতিক বাজারে আসবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Huawei Pura 80 Ultra এর ফিচার ও স্পেসিফিকেশন

হুয়াওয়ে পুরা ৮০ আল্ট্রা মডেলে আছে ১ ইঞ্চির ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, যার অ্যাপারচার পরিবর্তনযোগ্য। সঙ্গে থাকছে অন্যরকম ডুয়েল-লেন্স টেলিফটো সেটআপ, যা অপটিক্যাল জুমের সুবিধা দেবে।

এদিকে হুয়াওয়ে পুরা ৮০ আল্ট্রা ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব কিরিন ৯০২০ চিপসেট। চীনে এই ফোনটি হারমনিওএস নেক্সট (HarmonyOS NEXT) অপারেটিং সিস্টেমে চলে, যদিও গ্লোবাল ভ্যারিয়েন্টে মিলতে পারে EMUI।