TRENDS ▸
Tech GupMobilesHuawei Pura 80 Ultra With Dual Periscope Camera Hand In Images Leaked
Huawei Pura 80 Ultra Camera

ভিডিও রেকর্ডিং হবে ‘ভয়ঙ্কর’, Huawei Pura 80 Ultra বাজারে আসার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে

একটা গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে কারও হাতে যদি হঠাৎ এমন এক ফোন দেখা যায়, যা এখনো বাজারে আসেনি, তাহলে খবর তৈরি হওয়া স্বাভাবিক। ঠিক এমনটাই ঘটেছে সম্প্রতি হুয়াওয়ে ও জেএসি (JAC)-এর যৌথ ইভেন্টে। ৩০ মে, ২০২৫-এ আয়োজিত এই ইভেন্টে পর্দা সরানো…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 2, 2025 2:52 PM

একটা গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে কারও হাতে যদি হঠাৎ এমন এক ফোন দেখা যায়, যা এখনো বাজারে আসেনি, তাহলে খবর তৈরি হওয়া স্বাভাবিক। ঠিক এমনটাই ঘটেছে সম্প্রতি হুয়াওয়ে ও জেএসি (JAC)-এর যৌথ ইভেন্টে। ৩০ মে, ২০২৫-এ আয়োজিত এই ইভেন্টে পর্দা সরানো হয়েছিল নতুন ইলেকট্রিক সেডান MAEXTRO S800 এর উপর থেকে। কিন্তু এর সাথেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে হুয়াওয়ের আসন্ন ফোন, Pura 80 Ultra।

ইভেন্টে হুয়াওয়ের কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান হে গ্যাং যখন মঞ্চে উপস্থিত ছিলেন, তখন তার হাতে একটি অচেনা স্মার্টফোন দেখা যায় – যা এখনো বাজারে আসেনি। এরপর গুঞ্জন শুরু হয় যে এটা পিউরা সিরিজেরই নতুন মডেল হবে, আর এটি যে একেবারে প্রিমিয়াম মানের, সেটা ক্যামেরায় ধরা পড়ে।

অনুমান করা হচ্ছে, এটি Huawei Pura 80 সিরিজের ‘Ultra’ ভার্সন হবে। এর পিছনে দেখা গেছে বড়সড় ত্রিভুজাকৃতির ক্যামেরা বাম্প। ধারণা করা হচ্ছে, এতে থাকবে ডুয়েল-পেরিস্কোপ ক্যামেরা, একটি ১ ইঞ্চির SmartSens SC5A0CS সেন্সর, এবং আরেকটি আল্ট্রা-ওয়াইড লেন্স। সাথে দেওয়া হবে এলইডি ফ্ল্যাশ।

ফোনটির ডিজাইনেও আগের পিউরা সিরিজের ছাপ স্পষ্ট। এর পিছনে চকচকে সাদামাটা লেদার ফিনিশ, নিচে ডানদিকে হুয়াওয়ের লোগো আর পাশে পাওয়ার ও ভলিউম বাটন দেখা গেছে।

টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল ইতিমধ্যেই বলেছেন যে, পিউরা ৮০ আল্ট্রার ভিডিও রেকর্ডিং ক্ষমতা রীতিমতো “ভয় ধরাবে”। আশা করা হচ্ছে, ফোনটি সম্ভবত ড্রাগন বোট ফেস্টিভালের পরেই প্রি-অর্ডার করা যাবে (২ জুন) এবং জুলাই থেকে এর বিক্রি শুরু হবে।