জয়েন করুন

Huawei Pura X View প্রিমিয়ার রেঞ্জে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 9, 2026 10:23 PM

চীনে লঞ্চ হল Huawei এর নতুন প্রিমিয়াম স্মার্টফোন Huawei Pura X View। এটি হারমনিওএস ৭.০ অপারেটিং সিস্টেমে, কিরিন ৯০৩০এস চিপসেট ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ এসেছে। আর ট্যাবলেটের মতো দেখতে এই ফোনে রয়েছে ৬.৩৯ ইঞ্চি OLED ডিসপ্লে ও ৭০০০ এমএএইচ ব্যাটারি। এতে ১২ জিবি র‌্যাম ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও পাওয়া যাবে। আসুন Huawei Pura X View এর স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Huawei Pura X View এর দাম

হুয়াওয়ে পুরা এক্স ভিউ এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৫৯৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৪,০০০ টাকার সমান। আবার এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৬৯৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৮,০০০ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ১ টিবি মডেলের দাম ৮৪৯৯ ইউয়ান, অর্থাৎ প্রায় ১,১৯,০০০ টাকা।

Huawei Pura X View এর চীনে বিক্রি শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে। এটি লিপিং শ্যাডো রেড, লিনেন গ্রে, ফ্যনাটম নাইট ব্ল্যাক ও জিরো ডিগ্রি হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে।

Huawei Pura X View এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়াল সিমের Huawei Pura X View মডেলের সামনে দেখা যাবে ৬.৩৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে, যার রেজোলিউশন ১৩২০x২২৩২ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ৩০০ হার্টজ। স্ক্রিনের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কুনলুন গ্লাস।

চিপসেট ও ব্যাটারি

পারফরম্যান্সের জন্য Huawei Pura X View মডেলে ব্যবহার করা হয়েছে কিরিন ৯০৩০এস প্রসেসর। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে IP68 এবং IP69 রেটিং রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরা ও অন্যান্য ফিচার

ফটোগ্রাফির জন্য Huawei Pura X View মডেলে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ম্যাক্রো সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ফোকাসিং পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং দ্বিতীয় প্রজন্মের রেড ম্যাপেল প্রাইমারি কালার ক্যামেরা। আর সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এর অন্যান্য ফিচারের মধ্যে আছে স্টেরিও স্পিকার এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে Xiaoyi AI অ্যাসিস্ট্যান্ট উপস্থিত। আবার এতে ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Xiaomi 18 Fold লঞ্চ হল, 200MP Leica ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার, দাম কত Ai+ Nova 2 Power ভারতে শীঘ্রই লঞ্চ হচ্ছে, ৭০০০mAh ব্যাটারি সহ থাকবে খাস ফিচার Samsung Galaxy A17, A27, F17 ও A07 5G ফোনের দাম বাড়ছে Tecno Pova 8 Pro 5G এর Tonino Lamborghini Edition এডিশন লঞ্চ হল, বিশেষত্ব কি Oppo A7 Pro এই সপ্তাহেই লঞ্চ হচ্ছে, ৮০০০mAh ব্যাটারি সহ থাকবে খাস ফিচার