জয়েন করুন

সর্বনিম্ন দামে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Realme Narzo N65 5G ফোন, রয়েছে বড় ব্যাটারি

avatar
Written By : Suman Patra
Updated Now: March 29, 2025 4:48 PM

১৫ হাজার টাকা থেকে কম রেঞ্জে নতুন ফোন কিনতে চাইলে, অ্যামাজনে আপনার জন্য দারুণ ডিল রয়েছে। এই দুর্দান্ত ডিল Realme Narzo N65 5G-এর উপর দেওয়া হচ্ছে। এরফলে ডিভাইসটি কম দামে কেনা যাবে। এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজন ইন্ডিয়ায় ১৩,৪৯৮ টাকা। তবে এর সাথে ১,০০০ টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

আবার ব্যাঙ্ক অফারে ১৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া ৪০৪ টাকার পর্যন্ত ক্যাশব্যাকও রয়েছে। আর পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ১২,৮০০ টাকার পর্যন্ত ছাড় দেওয়া হবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ডিজকাউন্ট আপনার পুরনো ফোনের অবস্থার, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।

Realme Narzo N65 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ডিভাইসে ১৬০৪ x ৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ ডায়নামিক রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস লেভেল ৬২৫ নিটস। পারফরম্যান্সের জন্য ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে।

আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।
রিয়েলমি নারজো এন৬৫ ৫জি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে চলবে।

আরও পড়ুন

iPhone 17 ও iPhone Air সহ‌ পুরানো মডেলের দাম বাড়ালো Apple iPhone Duo: Apple এর প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম সহ ফিচার দেখে নিন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হল, দাম শুরু ১৬৪,৯০০ টাকা থেকে Xiaomi 18 Fold লঞ্চ হল, 200MP Leica ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার, দাম কত Huawei Pura X View প্রিমিয়ার রেঞ্জে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল