জয়েন করুন

ভারতে আসছে Infinix GT 30 5G+, কেনা যাবে Flipkart থেকে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 2, 2025 9:28 AM

গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক Infinix GT 30 5G+ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছিল। অবশেষে আজ Infinix India নিশ্চিত করেছে যে, খুব শীঘ্রই ভারতে স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। এই ডিভাইসটির জন্য ‘The Game Starts With You’ ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে।জানা গেছে, ফোনটি Flipkart থেকে কেনা যাবে। ইতিমধ্যেই এই ই-কমার্স সাইটে এর জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এখান থেকে হ্যান্ডসেটটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আনা হচ্ছে।

LED লাইটিং সহ আসবে Infinix GT 30 5G+

মাইক্রোসাইট থেকে Infinix GT 30 5G+ এর ব্যাক প্যানেলের ডিজাইন প্রকাশ করা হয়েছে। আগে ফাঁস হওয়া ছবিতেও একই ডিজাইন দেখা গিয়েছিল। এর ব্যাক প্যানেলে LED লাইটিং সেটআপ উপস্থিত থাকবে, যা ডিভাইসটিকে গেমিং লুক প্রদান করবে।

Infinix GT 30 5G+ এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স জিটি ৩০ ৫জি প্লাস ইতিমধ্যেই TUV Rheinland, FCC, Google Play Console এবং Geekbench এর মতো সার্টিফিকেশন ও বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। জানা গেছে, এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর এবং আর্ম মালি জি৬১৫ জিপিইউ পাওয়া যাবে। এতে ১.৫কে রেজোলিউশনের (১২২৪ x ২৭২০ পিক্সেল) ডিসপ্লে থাঅবে, যার স্ক্রিন ডেন্সিটি ৪৮০ ডিপিআআ।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এক্সওএস ১৫.১.২ কাস্টম স্কিনে চলবে। আর স্মার্টফোনটি ৮ জিবি র‌্যাম এবং ১২৮/২৫৬ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এর কনেক্টিভিটি অপশনে থাকবে ওয়াই-ফাই ২.৪ গিগাহার্টজ + 5G ডুয়েল ব্যান্ড সাপোর্ট, ব্লুটুথ, এবং এনএফসি।

চার্জিংয়ের জন্য Infinix GT 30 5G+ ফোনে ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে ব্যাটারি ক্যাপাসিটি জানা যায়নি। কারণ TUV Rheinland বলছে এতে ৫৩৫০ এমএএইচ ব্যাটারি থাকবে। তবে FCC ডেটাবেসে ডিভাইসটির ৫২০০ এমএএইচ এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা উল্লেখ আছে। হয়তো অঞ্চল ভেদে বিভিন্ন ক্যাপাসিটির ব্যাটারি থাকবে এই স্মার্টফোনে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন