জয়েন করুন

Infinix GT 30 5G+ আজ ২০ হাজার টাকার কম দামে ভারতে লঞ্চ হচ্ছে, গেমিং ফিচার সহ থাকবে AI সাপোর্ট

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 8, 2025 12:14 PM

আজ ৮ আগস্ট দুপুর ১২টায় ভারতে লঞ্চ হতে চলেছে Infinix GT 30 5G+। এটি জুন মাসে বাজারে আসা GT 30 Pro 5G এর ডাউন গ্রেড মডেল হবে। কোম্পানির তরফে ইতিমধ্যেই এই ফোনের ডিজাইন সহ স্পেসিফিকেশন সামনে আনা হয়েছে। যার ভিত্তিতে বলা যায়, Infinix GT 30 5G+ মূলত গেমিং ও পারফরম্যান্স-ভিত্তিক ক্রেতাদের টার্গেট করবে। ইতিমধ্যেই Flipkart এই স্মার্টফোনের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি করেছে এবং সেখান থেকে বিভিন্ন ফিচার প্রকাশ করা হচ্ছে।

Infinix GT 30 5G+ এর দাম ও উপলভ্যতা (সম্ভাব্য)

লঞ্চের তারিখ ঘোষণা করা হলেও, GT 30 5G+ মডেলের দাম এখনও প্রকাশ করা হয়নি। তবে বলার অপেক্ষা রাখে না যে, ফোনটি GT 30 Pro 5G-এর তুলনায় সস্তা হবে। উল্লেখ্য প্রো মডেলটির প্রারম্ভিক মূল্য ধার্য করা হয়েছিল ২৪,৯৯৯ টাকা। ফলে GT 30 5G+-এর দাম হয়তো ২০,০০০ টাকার কম থাকবে। লঞ্চের পর এটি Flipkart থেকে কেনা যাবে।

Infinix GT 30 5G+ এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ইনফিনিক্স জিটি ৩০ ৫জি প্লাস মডেলে সাইবার মেছা ২.০ ডিজাইন ও কাস্টোমাইজযোগ্য মেকা লাইট দেখা যাবে। এই লাইটগুলি বিভিন্ন প্যাটার্নে (ব্রিথ, মিটিওর, রিদম ইত্যাদি) জ্বলতে থাকবে। এর সাথে এই ফোনে পাওয়া যাবে কাস্টোমাইজযোগ্য শোল্ডার ট্রিগার, যা ক্যামেরা বা অ্যাপের শর্টকাট হিসেবেও ব্যবহার করা যাবে।

এই স্মার্টফোনের সামনে দেখা যাবে ১.৫কে রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ১০ বিট অ্যামোলেড স্ক্রিন, যার সর্বোচ্চ ব্রাইটনেস ৪৫০০ নিটস। এই ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হবে কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন।

পারফরম্যান্সের জন্য Infinix GT 30 5G+ ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট ব্যবহার করা হবে। ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র‌্যাম (ভার্চুয়াল র‌্যাম সহ) এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে। এতে BGMI গেমের ৯০fps মোড সাপোর্ট করবে।

ক্যামেরা ও AI ফিচার

ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৬৪ মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। উভয় ক্যামেরা দিয়েই ৪কে ভিডিও রেকর্ড করা যাবে।

Infinix GT 30 5G+ একাধিক AI ফিচার সহ আসবে বলে জানা গেছে, এর মধ্যে থাকবে এআই কল অ্যাসিস্ট্যান্ট, এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট, ফোলাক্স ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও গুগলের সার্কেল টু সার্চ।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন