জয়েন করুন

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Infinix GT 30 Pro 5G, রয়েছে ৫৫০০mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 3, 2025 2:19 PM

আজ মঙ্গলবার ভারতে লঞ্চ হল Infinix GT 30 Pro 5G। এর দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকার কম। যারা মিড রেঞ্জে গেমিং ফোন খোঁজ করছেন তাদের জন্য এটি আদর্শ। এতে Cyber Mecha 2.0 নামের স্টাইলিশ ডিজাইন এবং পিছনে রঙিন LED লাইট দেখা যাবে। ফিচার হিসেবে Infinix GT 30 Pro 5G স্মার্টফোনে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আল্টিমেট প্রসেসর, ৫৫০০ এমএএইচ ব্যাটারি ও ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix GT 30 Pro 5G এর দাম ও সেলের তারিখ

ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৪,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৬,৯৯৯ টাকা। সেলে ক্রেতারা ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।

ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি এর প্রথম সেল শুরু হবে ১২ই জুন দুপুর ১২টা থেকে। ফ্লিপকার্ট থেকে এটি কেনা যাবে। ফোনটি ব্লেড হোয়াইট আর ডার্ক ফ্লেয়ার কালার অপশনে এসেছে। এর মধ্যে ব্লেড হোয়াইট ভার্সনে থাকছে সাদা রঙের LED প্যানেল আর ডার্ক ফ্লেয়ার ভার্সনে থাকছে আরজিবি লাইটের চমক।

Infinix GT 30 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ২১৬০ হার্টজ, আর স্ক্রিনের ব্রাইটনেস ৪৫০০ নিটস পর্যন্ত। অলওয়েজ অন ডিসপ্লে ফিচার সহ আসা এই স্ক্রিনের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে।

পারফরম্যান্সের জন্য Infinix GT 30 Pro 5G ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আল্টিমেট প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এক্সওএস ১৫ কাস্টম স্কিনে চলবে, যেখানে এআই নোট, রাইটিং অ্যাসিস্ট্যান্ট, সার্কেল টু সার্চ ফিচার পাওয়া যাবে।

সিকিউরিটির জন্য Infinix GT 30 Pro 5G স্মার্টফোনে ১০৭ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর উপস্থিত। সামনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এটি ডুয়াল স্পিকার সহ এসেছে, যা Hi-Res অডিও সাপোর্ট করে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17