জয়েন করুন

Infinix Hot 70 Pro 5G ভারতে Sony ক্যামেরা সহ লঞ্চ হল, দাম ২২৯৯৯ টাকা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 7, 2026 12:48 AM

Infinix Hot 70 Pro 5G শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে। এর দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কম‌। এটি কোম্পানির Hot সিরিজের নতুন মডেল। এর পিছনের অংশে রয়েছে নতুন অ্যাক্টিভ ম্যাট্রিক্স কিউব বা AMC, যা ফোনে আসা বিভিন্ন মেসেজ ও নোটিফিকেশন দেখাতে পারে। এছাড়া এই ফোনে দেওয়া হয়েছে ৬.৭৬ ইঞ্চির ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এর সঙ্গে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট, ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা।

Infinix Hot 70 Pro 5G এর দাম

ভারতে Infinix Hot 70 Pro 5G এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২২,৯৯৯ টাকা। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও রয়েছে। তবে এর মূল্য লঞ্চের সময় জানানো হয়নি।

ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জি সিল্ক গ্লো পার্পেল, ডাইভ ব্লু, থার্মো ওরেঞ্জ এবং মিরেজ গ্রীন কালার অপশনে এসেছে। ডিভাইসটি অফলাইনের পাশাপাশি Flipkart থেকে কেনা যাবে। ক্রেতারা সর্বোচ্চ ৯ মাসের নো কস্ট ইএমআইয়ের সুবিধা পাবেন।

Infinix Hot 70 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের এই ফোনে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক এক্সওএস ১৬ কাস্টম স্কিন ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি, এতে তিনটি অপারেটিং সিস্টেম আপডেট এবং পাঁচ বছর ধরে সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এর সামনে দেখা যাবে ৬.৭৬ ইঞ্চি ফুল এইচডি পাঞ্চ-হোল ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং সর্বোচ্চ ৯১০ নিট ব্রাইটনেস সাপোর্ট করবে। চোখের আরামের জন্য বিশেষ সুবিধার পাশাপাশি মোশন সিকনেস রিলিফ ফিচারও উপস্থিত।

পারফরম্যান্স ও ব্যাটারি

পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে রয়েছে মালি জি৫৭ জিপিইউ। কোম্পানির দাবি, এতে সর্বোচ্চ ৯০ এফপিএস পর্যন্ত গেমিং সাপোর্ট করবে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Hot 70 Pro 5G মডেলে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, প্রায় ২৫ মিনিটে ব্যাটারির ৫০ শতাংশ চার্জ করা সম্ভব। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ৬৩ মিনিট।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Infinix Hot 70 Pro 5G ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি রিয়ার ক্যামেরা বর্তমান। এতে এফ/১.৮ অ্যাপারচার রয়েছে। এই ক্যামেরায় ২এক্স লসলেস জুম সাপোর্ট করে। পাশাপাশি এআই লাইভ ফটো, এআই ইরেজার, এআই এক্সটেন্ডারের মতো ফিচার সাপোর্ট করবে। সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা,

পিছনে রয়েছে Active Matrix Cube

এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল অ্যাক্টিভ ম্যাট্রিক্স কিউব বা AMC। এর মাধ্যমে কল আসা, মেসেজ পাওয়া, চার্জ দেওয়া, ব্যাটারি কমে যাওয়া, ক্যামেরা, ভিডিও, সময় এবং আবহাওয়ার আপডেট দেখা যাবে। পাশাপাশি স্মার্টফোন চালু করার সময়, গান শোনার সময় এবং গেম খেলার সময়ও এতে বিভিন্ন আলোর প্রভাব দেখা যাবে।

আরও পড়ুন

Motorola Edge 70 Plus লঞ্চ হল, 200MP ক্যামেরা সহ রয়েছে 6500mAh ব্যাটারি Poco X8 Power ও Poco X8 ভারতে ১০০০০mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম কত Apple iPhone Ultra: ৯ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে প্রথম Foldable iPhone Redmi 17 5G ভারতে বড় ব্যাটারি ও Snapdragon প্রসেসর সহ লঞ্চ হল, দাম কত Vivo V80 Lite 5G লঞ্চ হল, ১০০০০mAh ব্যাটারি সহ রয়েছে ৫০এমপি ক্যামেরা