জয়েন করুন

বাজার কাঁপাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ফোন আনছে ইনফিনিক্স, এই দিনে লঞ্চ

avatar
Written By : Suman Patra
Updated Now: February 22, 2025 4:08 PM

Infinix Note 50 সিরিজ আত্মপ্রকাশ করতে চলেছে আগামী মাসেই। জল্পনার অবসান ঘটিয়ে এমনটাই ঘোষণা করল কোম্পানি। এটি প্রায় এক বছর আগে লঞ্চ হওয়া Infinix Note 40 লাইনআপের উত্তরসূরী হবে। নতুন মডেলগুলি প্রথমে ইন্দোনেশিয়ার বাজারে উপলব্ধ হবে। তারপর ভারত-সহ গ্লোবাল মার্কেটে মুক্তি পাবে বলে আশা করা যায়। Infinix Note 50 সিরিজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সমর্থন থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

সংস্থার ইন্দোনেশিয়া শাখার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি পোস্ট অনুসারে, ইনফিনিক্স নোট ৫০ সিরিজের স্মার্টফোনগুলি ৩ মার্চ ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে। টিজারে উক্ত স্মার্টফোন লাইনআপের একটি মডেলের রিয়ার ক্যামেরা মডিউলের এক ঝলক দেখানো হয়েছে। তবে ঠিক কতগুলি ফোন আসবে তা এখনও নিশ্চিত করে বলেনি ইনফিনিক্স।

Infinix Note 50 সিরিজে AI বা কৃত্তিম বুদ্ধিমত্তা নির্ভর বিভিন্ন ফিচার্স থাকার কথা জানানো হয়েছে। সেগুলি কল, নোট, ক্যামেরা সহ বিভিন্ন ডিপার্টমেন্টে যুক্ত হতে পারে। টিজারে Note 50 সিরিজের একটি মডেলের রিয়ার ক্যামেরা মডিউলও দেখানো হয়েছে। নতুন স্মার্টফোনগুলি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য খুব তাড়াতাড়িই ঘোষণা করা হবে বলে আশা করা যায়।

ইনফিনিক্স এখনও বিশদ প্রকাশ না করলেও, Note 50 Pro পূর্বে ইন্দোনেশিয়ার SDPPI ওয়েবসাইটে X6855 মডেল নম্বরের সঙ্গে তালিকাভুক্ত ছিল। কোম্পানি এই সিরিজে একাধিক মডেল বাজারে আনার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। Note 50 Pro ছাড়াও সেই তালিকায় রয়েছে Note 50X, Note 50, এবং Note 50 Pro+ 5G।

আরও পড়ুন

Samsung ফোনে আসছে Android 17 ভিত্তিক One UI 9 আপডেট, পরীক্ষা শুরু Redmi Turbo 6 Max আসছে ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১০০০০mAh ব্যাটারির সাথে দাম বাড়ল Samsung এর ৭টি Galaxy স্মার্টফোনের, কোন কোন মডেল দেখুন বাড়ছে সস্তা iPhone 18 ও iPhone 18e মডেলের RAM, কি সুবিধা মিলবে Xiaomi 18 Pro Max আসছে ডুয়েল ২০০MP ক্যামেরার সাথে, থাকবে ৮৫০০mAh ব্যাটারি