জয়েন করুন

৭ হাজার টাকায় এতকিছু, তাক লাগিয়ে লঞ্চ হল Infinix Smart 10 Plus

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 15, 2025 10:14 PM

Infinix মালয়েশিয়ার লঞ্চ করল তাদের নতুন স্মার্টফোন Smart 10 Plus। এর দাম শুরু হয়েছে ৭,০০০ টাকা থেকে। এখনও পর্যন্ত এই সিরিজের এটিই সবচেয়ে শক্তিশালী মডেল। এর আগে এই সিরিজের অধীনে Smart 10 ও Smart 10 HD ডিভাইস দুটি বাজারে এসেছিল। তবে Plus ভার্সন স্পেসিফিকেশন ও ফিচারের দিক থেকে অনেকটাই এগিয়ে। আসুন এর দাম সহ বিশেষত্ব জেনে নেওয়া যাক।

Infinix Smart 10 Plus এর দাম ও কালার অপশন

ইনফিনিক্স স্মার্ট ১০ প্লাস মালয়েশিয়ায় দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, এরমধ্যে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪৯ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৭,০৬৭ টাকা)। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় প্রায় ৮,০৭৯ টাকা)। এটি একাধিক কালার অপশনে এসেছে – স্লিক ব্ল্যাক, আইরিশ ব্লু, আর রুবি রেড।

Infinix Smart 10 Plus এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স স্মার্ট ১০ প্লাস ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ, ও পিক ব্রাইটনেস ৭০০ নিটস। পারফরম্যান্সের Unisoc T7250 প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Infinix Smart 10 Plus ডিভাইসে আছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যার সাথে অটোফোকাস ও ডুয়েল LED ফ্ল্যাশ উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এক্সওএস ১৫.১ কাস্টম স্কিনে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, IP64 রেটিং, ডুয়াল স্পিকার DTS অডিও সহ, এবং হাই-রেস অডিও সার্টিফিকেশন।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন