TRENDS ▸
Tech GupMobilesIphone 16 Lowest Price Ever In Flipkart Goat Sale And Amazon
iPhone 16 Offer

iPhone 16 এখন অনেক সস্তায়, ফ্লিপকার্ট ও অ্যামাজনে বাম্পার অফারে সবচেয়ে কম দামে কিনুন

গত বছর সেপ্টেম্বরেই বাজারে আসে iPhone 16 সিরিজ, যার মধ্যে ছিল চারটি মডেল - iPhone 16, 16 Plus, 16 Pro ও 16 Pro Max। এরমধ্যে বেস মডেলের ভারতে দাম শুরু হয়েছে ৭৯,৯০০ টাকা থেকে। কিন্তু চলমান Flipkart GOAT Sale 2025-এ…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 16, 2025 8:12 AM

গত বছর সেপ্টেম্বরেই বাজারে আসে iPhone 16 সিরিজ, যার মধ্যে ছিল চারটি মডেল – iPhone 16, 16 Plus, 16 Pro ও 16 Pro Max। এরমধ্যে বেস মডেলের ভারতে দাম শুরু হয়েছে ৭৯,৯০০ টাকা থেকে। কিন্তু চলমান Flipkart GOAT Sale 2025-এ এর দাম নেমে এসেছে ৬৯,৯৯৯ টাকায়। অর্থাৎ সরাসরি ১০ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্টের পাশাপাশি অ্যামাজনেও iPhone 16 আকর্ষণীয় অফার সহ বিক্রি হচ্ছে।

iPhone 16 এর দাম ও অফার

এই মুহূর্তে ফ্লিপকার্টে আইফোন ১৬ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ৬৯,৯৯৯ টাকায়, যা আসল মূল্যের চেয়ে ৯,৯০১ টাকা কম। আবার ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৮৯,৯০০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ৮১,৯৯৯ টাকায়। আর ৫১২ জিবি মডেলটি ১,০৯,৯০০ টাকার পরিবর্তে ৯৯,৯৯৯ টাকায় কেনা যাবে।

জানিয়ে রাখি, ফ্লিপকার্ট গোট সেল শুরু হয়েছে ১২ জুলাই থেকে এবং চলবে ১৭ জুলাই পর্যন্ত। যদিও আইফোন ১৬ এর উপর এই অফার স্টক শেষ না পর্যন্ত পাওয়া যাবে। তাই আপনি যদি নতুন আইফোন কিনতে চান, তাহলে তাড়াতাড়ি করুন। আর ফ্লিপকার্টে সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি দেওয়া হচ্ছে ৩,০০০ টাকা ব্যাঙ্ক অফার।

এদিকে অ্যামাজনে iPhone 16-এর ১২৮ জিবি মডেলটি এখন বিক্রি হচ্ছে ৭৩,৫০০ টাকায়, অর্থাৎ লঞ্চের সময়ের চেয়ে ৬,৪০০ টাকা কম। আবার এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত ২,০০০ টাকা ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। ডিভাইসটির ২৫৬ জিবি ও ৫১২ জিবি মডেলগুলি যথাক্রমে ৮৩,৫০০ টাকায় ও ৯৯,৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

কালার অপশনের কথা বললে, iPhone 16 পাঁচটি শেডে পাওয়া যাচ্ছে – ব্ল্যাক, পিঙ্ক, টিল, আল্ট্রামেরিন ও হোয়াইট।

ফিচারের কথা বললে, iPhone 16 মডেলে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে, যার সর্বোচ্চ ব্রাইটনেস ২০০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড। পারফরম্যান্সের জন্য এতে A18 চিপ ও iOS 18 অপারেটিং সিস্টেম উপস্থিত। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য আছে ১২ মেগাপিক্সেল TrueDepth ক্যামেরা।