জয়েন করুন

ফাটাফাটি সুযোগ, লঞ্চ হওয়ার এক মাস না যেতেই iPhone 16e মিলছে ২১ হাজার টাকা ডিসকাউন্টে

avatar
Written By : Julai Mondal
Updated Now: March 3, 2025 12:23 AM

গত মাসে লঞ্চ হয়েছে Apple iPhone 16e। ভারতে ইতিমধ্যে ফোনের বিক্রি শুরু হয়ে গিয়েছে। এটি অ্যাপলের অন্যতম সস্তা স্মার্টফোন, যার দাম শুরু ৫৯,৯০০ টাকা থেকে। তবে এই আইফোন আপনি ২১ হাজার টাকা ছাড়ে পেতে পারেন। তবে এই অফারটি, Amazon বা Flipkart-এ উপলব্ধ নয়। কোথায় এই ছাড় পাওয়া যাবে আসুন জেনে নেওয়া যাক।

iPhone 16e ডিসকাউন্ট অফার

iPhone 16e তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ : ১২৮ জিবি, ২৫৬ জিবি , এবং ৫১২ জিবি। লঞ্চের সময়, বেস মডেলের দাম ছিল ৫৯,৯০০ টাকা। বাকি দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে : ৬৯,৯০০ টাকা এবং ৮৯,৯০০ টাকা। আপনি যদি আরও ছাড় পেতে চান, তাহলে IndiaiStores-এ ভিজিট করতে হবে। তারা বর্তমানে ICICI, Kotak, অথবা SBI-এর ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৪ হাজার টাকা তাৎক্ষণিক ছাড় দিচ্ছে।

শুধু তাই নয়, পুরানো স্মার্টফোনের জন্য ১৩,০০০ টাকার এক্সচেঞ্জ মূল্য পেতে পারেন। যদিও সেই অফার পুরানো ফোনের অবস্থার উপর নির্ভর করবে। এই অফারে ৪,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাসও রয়েছে। আপনি যদি পুরানো ডিভাইসের জন্য ১৩,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস পান, তাহলে সব অফার যোগ করে iPhone 16e এর দাম মাত্র ৩৮,৯০০ টাকা পড়বে। এই দাম EMI এর মাধ্যমে দেওয়া যাবে। প্রতি মাসে মাত্র ২,৪৯৬ টাকা থেকে শুরু EMI।

iPhone 16e : স্পেসিফিকেশন ও ফিচার

iPhone 16e মডেলে রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। এতে ফেস আইডি আছে, যা হোম বাটন ছাড়াই নির্বিঘ্নে আনলক করার সুযোগ দেয়। মিলবে লেটেস্ট iOS ১৮ সফ্টওয়্যার এবং অত্যাধুনিক ৩ ন্যানো মিটার A18 বায়োনিক চিপ দ্বারা ডিভাইসটি চালিত, যা দিয়ে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার ব্যবহার করা যাবে।

ফটোগ্রাফির জন্য, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এতে রয়েছে একটি বিশেষ অ্যাকশন বাটন এবং USB টাইপ-সি চার্জিং।

আরও পড়ুন

iPhone 17 ও iPhone Air সহ‌ পুরানো মডেলের দাম বাড়ালো Apple iPhone Duo: Apple এর প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম সহ ফিচার দেখে নিন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হল, দাম শুরু ১৬৪,৯০০ টাকা থেকে Xiaomi 18 Fold লঞ্চ হল, 200MP Leica ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার, দাম কত Huawei Pura X View প্রিমিয়ার রেঞ্জে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল