জয়েন করুন

সস্তায় iPhone 16e থেকে OnePlus 13 ফোন, Amazon Great Freedom Festival সেলের অফার দেখুন

avatar
Written By : Suman Patra
Updated Now: August 3, 2025 3:44 PM

অ্যামাজনে এখন স্বাধীনতা দিবস উপলক্ষে চলছে Great Freedom Festival সেল। এই সেলে ইলেকট্রনিক গ্যাজেট, বিশেষ করে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি ও অডিও ডিভাইস অনেক কম দামে বিক্রি হচ্ছে। ৩১ জুলাই থেকে শুরু হওয়া এই সেলটি কবে শেষ হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে আশা করা যায় কয়েকদিনের মধ্যে Amazon Great Freedom Festival সেল শুরু হবে। তাই এই সময় আপনি যদি নতুন ফোন কিনতে চান, তাহলে এখনই সেলের অফার কাজে লাগাতে পারেন। এই প্রতিবেদনে সেলে ডিসকাউন্ট সহ বিক্রি হওয়া স্মার্টফোনগুলি সম্পর্কে আলোচনা করা হল।

Amazon Great Freedom Festival সেলে স্মার্টফোনে বাম্পার অফার

iQOO Neo 10R

৩০ হাজার টাকার মধ্যে নতুন ফোন খোঁজ করলে iQOO Neo 10R বেছে নিতে পারেন। এতে আছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং ৬৪০০এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ক্যামেরা বিভাগে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বিক্রি হচ্ছে ২৬,৯৯৮ টাকায়। এর সাথে পাওয়া যাচ্ছে ২ হাজার টাকার কুপন ডিসকাউন্ট।

Nothing Phone (3a) Pro

ভিন্ন ডিজাইনের Nothing Phone (3a) Pro ডিভাইসে আছে ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নাথিং ওএস ৩ অপারেটিং সিস্টেম। এছাড়া এর পিছনে পাওয়া যাবে কোম্পানির পরিচিত Glyph ইন্টারফেস, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৩x অপটিক্যাল জুমসহ টেলিফটো লেন্স ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড। আর সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। সেলে স্মার্টফোনটি ২৭,৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Apple iPhone 16e

iPhone 16e ফোনে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে, এ১৮ চিপসেট এবং কোম্পানির নিজস্ব ৫জি মডেম। সাথে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং অ্যাপলের AI ফিচার। সেলে অফার সহ ডিভাইসটির ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৪৯,৯৯৯ টাকায় কেনা যাবে।

OnePlus 13

নতুন OnePlus 13 সেলে ডিসকাউন্ট সহ ৬২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। ফিচার হিসেবে এতে আছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ৬.৮২ ইঞ্চি ১২০ হার্টজ এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর উপস্থিত, যা ৩x অপটিক্যাল জুম সাপোর্ট করে।

Samsung Galaxy S24 Ultra

অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে Galaxy S24 Ultra মডেলটিও সস্তায় কিনে নেওয়া যাবে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ৬.৮ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন এবং ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ কোয়াড ক্যামেরা সেটআপ। ফোনটি ৭ বছর পর্যন্ত OS আপডেট পাবে। সেলে এটি ৭৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15