জয়েন করুন

ভারতেই আস্থা অ্যাপলের, দেশে তৈরি নতুন iPhone 16e বিক্রি হবে বিদেশেও

avatar
Written By : Suman Patra
Updated Now: February 20, 2025 5:23 PM

সম্প্রতি অ্যাপল লঞ্চ করেছে নতুন iPhone 16e। এটি কোম্পানির সবথেকে সস্তা স্মার্টফোন হিসাবে বাজারে লঞ্চ হয়েছে। অ্যাপলের কথায়, iPhone 16e মডেল ২০২২ সালের iPhone SE এর রিফ্রেশ ভার্সন। এবার কোম্পানির তরফে জানানো হল যে, ভারতেই তৈরি করা হবে নতুন আইফোনটি। দেশ থেকে তৈরি করে একে নানা দেশে রফতানি করা হবে।

নতুন ঘোষণার ফলে বর্তমানে সম্পূর্ণ আইফোন ১৬ লাইনআপ এখন দেশেই তৈরি করবে অ্যাপল। কোম্পানিটি ভারতে তাদের চুক্তিবদ্ধ নির্মাতাদের মাধ্যমে স্থানীয়ভাবে আইফোন ১৫, আইফোন ১৪ এবং আইফোন ১৩ এর বেস মডেল সহ-পুরোনো মডেলগুলি অ্যাসেম্বেল করে থাকে।

বুধবার এক বিবৃতি জারি করে অ্যাপল বলেছে যে, “ iPhone 16e-​​সহ সম্পূর্ণ আইফোন ১৬ লাইনআপ ভারতীয় ক্রেতাদের জন্য এবং নির্বাচিত দেশগুলিতে রফতানির জন্য ভারতে অ্যাসেম্বেল করা হচ্ছে।” উল্লেখ্য, iPhone 16e-তে অ্যাপল এ১৮ চিপ ব্যবহার করেছে, যা বেস আইফোন ১৬ মডেলগুলিতেও উপস্থিত।

নতুন ফোনে আরও কম খরচে জেনারেটিভ এআই-ভিত্তিক বৈশিষ্ট্য-সহ শক্তিশালী ফিচার পাওয়া যাবে। এতে অ্যাপলের নিজস্ব ৫জি মডেমও রয়েছে, যার লক্ষ্য ব্যাটারি লাইফ উন্নত করা। ২৮ ফেব্রুয়ারি থেকে অফিসিয়াল চ্যানেল, ই-কমার্স এবং অ্যাপলের অনুমোদিত অংশীদারদের মধ্যে ভারতে এই ফোনের বিক্রি শুরু করবে অ্যাপল।

প্রসঙ্গত, বাজার গবেষণা সংস্থা ওমদিয়া আশা করছে যে, দেশে ৬০,০০০ টাকার মধ্যে শুরু হওয়া বাজেট আইফোন ১৬ই ​​বিশ্বব্যাপী আইফোনের ব্যবসা ১% বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন