জয়েন করুন

iPhone 18 Pro-এর ডিজাইন নিয়ে জোর বিতর্ক, দেখা যাবে না Dynamic Island ফিচার?

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 10:37 PM

আইফোনের পরবর্তী প্রজন্ম নিয়ে চর্চা নতুন কিছু নয়। প্রতিবছরই নতুন আইফোন মডেল সম্পর্কে সঠিক তথ্য পরিবেশন নিয়ে টিপস্টারদের মধ্যে লড়াই শুরু হয়। তবে এবার পরবর্তী প্রজন্ম নয় (iPhone 17), বরং তার পরের প্রজন্ম অর্থাৎ iPhone 18 Pro-এর ডিজাইন ঘিরে বিশ্লেষকদের মধ্যে তৈরি হয়েছে দ্বিধাবিভক্ত মত। একটি রিপোর্ট থেকে জানা গেছে, iPhone 14 Pro সিরিজে প্রথমবার দেখতে পাওয়া ডায়নামিক আইল্যান্ড (Dynamic Island) ফিচার পরবর্তী মডেলগুলিতে আর দেখা যাবে না, যদিও আরেকটি রিপোর্টে বলা হয়েছে, এর সাইজ তুলনায় ছোট হবে কিন্তু পুরোপুরি সরিয়ে ফেলা হবে না।

iPhone 18 Pro সিরিজে থাকবে না Dynamic Island ফিচার

দা ইনফরমেশন এর সাংবাদিক ওয়েইন মা সম্প্রতি দাবি করেছিলেন যে, আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলে শুধু একটি ছোট হোল-পাঞ্চ থাকবে, যা স্ক্রিনের উপরিভাগের বাম কোণে থাকবে এবং ফ্রন্ট ক্যামেরার জন্য বরাদ্দ থাকবে।

অর্থাৎ, অ্যাপল একেবারেই ডায়নামিক আইল্যান্ড বাদ দিয়ে দিচ্ছে। সফটওয়্যারে হয়তো ফিচারটির ছাপ থাকবে, কিন্তু বাস্তবে সেটার কোনও অস্তিত্ব থাকবে না। ডেভেলপার ফিলিপ ভাব্রাউশেক সেই মতো সম্প্রতি একটি কনসেপ্টের রেন্ডারও তৈরি করেছেন, যেখানে স্ক্রিনটা প্রায় সম্পূর্ণ ফাঁকা দেখা গেছে।

যদিও এই দাবিকে উড়িয়ে দিয়েছেন কাউন্টারপয়েন্টের ভাইস প্রেসিডেন্ট রস ইয়াং। তার মতে, Face ID সেন্সরগুলি এখন পুরোপুরি ডিসপ্লের নিচে লুকিয়ে রাখা সম্ভব নয়। সেজন্য শুধু ছোট হোল-পাঞ্চ থাকা সম্ভব নয়।

তাই ইয়াং জানিয়েছেন, ডায়নামিক আইল্যান্ড আইফোন ১৮ প্রো সিরিজে থাকছেই, তবে তার সাইজ আগের তুলনায় ছোট হবে। এই মতকে সমর্থন করেছেন ব্লুমবার্গের পরিচিত রিপোর্টার মার্ক গারম্যানও। তিনি বলেছেন, অন্তত কিছু আইফোন মডেলে ডায়নামিক আইল্যান্ড আরও ছোট করে রাখা হবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন