জয়েন করুন

iPhone 18 Pro: নতুন আইফোনে বড় ক্যামেরা আপগ্রেড সহ থাকবে A20 চিপসেট

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2026 11:23 PM

চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে আসবে iPhone 18 সিরিজ। তার আগে এই সিরিজের ডিভাইসগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। বিশেষ করে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max এর ক্যামেরা সম্পর্কে নতুন নতুন রিপোর্ট ফাঁস হচ্ছে। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে যে, Apple তাদের আসন্ন Pro মডেল দুটির প্রাইমারি ক্যামেরায় উল্লেখযোগ্য আপগ্রেড আনতে চলেছে। এই হ্যান্ডসেট দুটিতে আগের তুলনায় আরও মোটা ক্যামেরা মডিউল দেখা যাবে। পাশাপাশি ক্যামেরা বাম্প এবং লেন্সগুলির আকারও পূর্বসূরি মডেলগুলির তুলনায় বড় হতে পারে বলে দাবি করা হয়েছে।

iPhone 18 Pro সিরিজে থাকবে বড় ক্যামেরা মডিউল

চীনা টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল ক্যামেরা তার সাম্প্রতিক উইবো পোস্টে দাবি করেছেন যে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max মডেলে আগের মডেলগুলির তুলনায় বড় প্রাইমারি ক্যামেরা মডিউল ব্যবহার করা হবে। আরও স্পষ্ট করে বললে iPhone 18 Pro সিরিজের প্রাইমারি ক্যামেরা মডিউল iPhone 17 Pro সিরিজে ব্যবহৃত মডিউলের তুলনায় প্রায় ২ মিমি বড় হতে পারে।

ক্যামেরা বাম্পেও পরিবর্তন

ক্যামেরা মডিউলের সাইজ বৃদ্ধি পাওয়ার ফলে নতুন প্রো মডেলগুলির ক্যামেরা বাম্প আগের তুলনায় আরও বেশি চোখে পড়তে পারে। এর আগের একটি রিপোর্টেও বলা হয়েছিল iPhone 18 Pro ও iPhone 18 Pro Max মডেলে তুলনামূলকভাবে মোটা উঁচু ক্যামেরা আইল্যান্ডের থাকবে।

ভ্যারিয়েবল অ্যাপারচার সিস্টেম পাওয়া যাবে

যদিও Apple এখনও iPhone 18 Pro সিরিজ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে নতুন রিপোর্টে আরও বলা হয়েছে যে এই সিরিজে বড় ক্যামেরা মডিউলের পিছনে ভ্যারিয়েবল অ্যাপারচার সিস্টেম যুক্ত থাকবে। এই প্রযুক্তি বিভিন্ন আলোর পরিবেশে ক্যামেরার ইমেজিং ক্ষমতা উন্নত করতে সাহায্য করবে। যদি সত্যিই এই সুবিধা পাওয়া যায় তাহলে তা iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max এর তুলনায় একটি বড় আপগ্রেড হবে।

আগের মতোই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে

ক্যামেরা মডিউলে পরিবর্তন দেখা গেলেও iPhone 18 Pro সিরিজে আগের প্রজন্মের মতো ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে পোস্টে দাবি করা হয়েছে। সেক্ষেত্রে ডিভাইস দুটিতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকতে পারে।

বড় ব্যাটারি সহ মিলবে নতুন A20 চিপসেট

শুধু ক্যামেরা নয়, iPhone 18 Pro ও iPhone 18 Pro Max ফোনে সামান্য বড় ব্যাটারি পাওয়া যাবে। আর পারফরম্যান্সের জন্য ডিভাইস দুটিতে মিলবে ২ ন্যানোমিটার প্রযুক্তিভিত্তিক A20 চিপসেট, যা TSMC দ্বারা তৈরি করা হবে।

সেপ্টেম্বরে লঞ্চের সম্ভাবনা

সবকিছু ঠিকঠাক থাকলে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max চলতি বছরের সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে না। এদের পাশাপাশি ফোল্ডেবল আইফোনও বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এই সিরিজের iPhone 18 মডেলটি iPhone 18e-এর সঙ্গে ২০২৭ সালের প্রথম কোয়ার্টারে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন

Redmi K90 Ultra আগামীকাল লঞ্চ হচ্ছে, স্ন্যাপড্রাগন প্রসেসর সহ থাকবে 8000mAh ব্যাটারি Samsung Galaxy M47 5G: ট্রিপল রিয়ার ক্যামেরা ও স্ন্যাপড্রাগন প্রসেসর সহ আসছে নতুন ফোন Samsung Galaxy A27 5G এর ডিজাইন সহ স্পেসিফিকেশন ফাঁস, প্রকাশ্যে ছবি ভারতে Reno 16 এর সঙ্গে আসবে Oppo Reno 16c, ফিচারে চমক Tecno Camon Slim: কম দামে Sony ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন লঞ্চ হল