জয়েন করুন

iPhone 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটেতে চমক, থাকবে ৫৪২৫mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 5, 2026 11:29 AM

চলতি বছরে বাজারে আসবে iPhone 18 Pro Max। তার আগে টিপস্টারদের দৌলতে এই ডিভাইসের ফিচার সম্পর্কে নানা তথ্য সামনে আসছে। সম্প্রতি একটি রিপোর্ট সামনে এসেছে, যার ভিত্তিতে বলা যায় যে এবার আইফোনের ব্যাটারিতে বড় পরিবর্তন দেখা যেতে পারে। এই রিপোর্ট অনুযায়ী, iPhone 18 Pro Max এর eSIM মডেল হবে অ্যাপলের প্রথম আইফোন, যার ব্যাটারি ক্যাপাসিটি ৫৪০০ এমএএইচ এর সীমা ছাড়িয়ে যাবে। যদিও সব দেশের জন্য ব্যাটারি একই নাও হতে পারে। যেখানে শুধুমাত্র eSIM ভ্যারিয়েন্ট বিক্রি হয়, সেখানে সবচেয়ে বড় ব্যাটারি পাওয়া যেতে পারে বলে দাবি করা হয়েছে।

iPhone 18 Pro Max এর eSIM মডেলে থাকবে ৫৪২৫mAh ব্যাটারি

চীনা সোশ্যাল মিডিয়া উইবো-তে ডজ ইন্টারনেট টেকনোলজির একটি পোস্টে দাবি করা হয়েছে, iPhone 18 Pro Max এর eSIM ভ্যারিয়েন্টে ৫৪২৫ এমএএইচ ব্যাটারি থাকবে। যদিও অ্যাপল সমস্ত দেশে eSIM ভ্যারিয়েন্ট লঞ্চ করে না। এই রিপোর্টে আরও বলা হয়েছে যে, যেসব দেশে এখনও ফিজিক্যাল nano-SIM ট্রে সহ এই আইফোন পাওয়া যাবে সেখানে ৫২৩৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। উল্লেখ্য, সিম কার্ড স্লট বাদ দেওয়ায় ভেতরে অতিরিক্ত জায়গা তৈরি হয়, আর সেই কারণেই বড় ব্যাটারি ব্যবহার করা সম্ভব হবে।

iPhone 18 Pro মডেলের ব্যাটারিতেও আপগ্রেড

এর আগের একটি রিপোর্টে বলা হয়েছে, আইফোন ১৮ প্রো এর ফিজিক্যাল সিম ভ্যারিয়েন্টে ৪০৫৬ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। আর eSIM মডেলে কিছুটা বড়, অর্থাৎ ৪২৮৮ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

iPhone 17 সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি

জানিয়ে রাখি, iPhone 17 Pro মডেলের ফিজিক্যাল সিম ভ্যারিয়েন্টে ৩৯৯৮ এমএএইচ এবং eSIM ভার্সনে ৪২৫২ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে, iPhone 17 Pro Max মডেলের সিম ট্রে মডেলে ৪৮২৩ এমএএইচ এবং eSIM মডেলে ৫০৮৮ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Pro Max মডেলে বড় পরিবর্তনের ইঙ্গিত

আপাতত বিভিন্ন রিপোর্ট মারফত জানা গেছে নতুন আইফোন সিরিজের Pro মডেলের তুলনায় Pro Max মডেলে ব্যাটারি ছাড়াও বিভিন্ন ফিচারে আপগ্রেড দেখা যাবে। এতে পারফরম্যান্সের জন্য A20 Pro প্রসেসর ব্যবহার করা হবে, যা ২ এনএম ম্যানুফ্যাকচারিং প্রসেসে তৈরি হবে। পাশাপাশি ক্যামেরাও আরও উন্নত করা হবে।

সেপ্টেম্বরে লঞ্চ হবে নতুন আইফোন

প্রতিবছরের মতো এবছরও অর্থাৎ ২০২৬ সালে সেপ্টেম্বরে বাজারে আসতে পারে Apple iPhone 18 সিরিজ। যদিও কোম্পানির তরফ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি