জয়েন করুন

বিক্রি শুরু হল সবুজ রঙের iQOO 13 Ace Green ভার্সনের, Sony ক্যামেরা সহ রয়েছে ফাটাফাটি ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 13, 2025 10:53 PM

আইকো কিছুদিন আগে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 13-এর নতুন কালার অপশন এস গ্রিন (Ace Green) বাজারে এনেছে। গত বছর ফোনটি প্রথমে নারডো গ্রে এবং লেজেন্ড কালার অপশনে লঞ্চ হয়েছিল। এবার এই লিস্টে যোগ হল একদম নতুন এস গ্রিন কালার। যদিও এই কালার অপশনের ফিচারে কোনো বদল আনা হয়নি। অর্থাৎ, আগেই মতোই এই মডেলেও পাওয়া যাবে ৪৫০০ নিটস ব্রাইটনেসের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি।

iQOO 13 এর এস গ্রিন মডেলের দাম ও লভ্যতা

আইকো ১৩ এর ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৪,৯৯৯ টাকা। আবার এর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশনের দাম ৫৯,৯৯৯ টাকা। নতুন Ace Green কালার অপশন কেনা যাবে অ্যামাজন ইন্ডিয়া ও আইকোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

অফার ও ডিসকাউন্ট

আইকো ১৩ কেনার সময় এসবিআই এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ২,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এটি নো-কস্ট ইএমআই অপশন সহ কেনা যাবে।

iQOO 13 এর স্পেসিফিকেশন ও ফিচার

iQOO 13 ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৮২ ইঞ্চি কুইন-সাইজ কোয়াড এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং ব্রাইটনেস ৪৫০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে এড্রেনো ৮৩০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এতে রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল ১৫০ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা (Samsung JN1), এবং আরেকটি ৫০ মেগাপিক্সেল ২x টেলিফটো লেন্স, যা ৪x পর্যন্ত লসলেস জুমও সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

iQOO 13 এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিন ও IP68 ও IP69 রেটিং। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট আল্ট্রা-ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে