জয়েন করুন

পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ বাজার কাঁপাবে iQOO 15 ও iQOO 15 Ultra, থাকবে সেরা ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 31, 2025 1:07 PM

আইকো তাদের আসন্ন ফ্ল্যাগশিপ সিরিজ iQOO 15 নিয়ে কাজ শুরু করেছে। তবে এই সিরিজের অধীনে এবার কোনো প্রো মডেল আসবে না বলেই শোনা যাচ্ছে। এর আগে iQOO 10 থেকে 12 সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড ও প্রো মডেল বাজারে এলেও, গত বছর iQOO শুধুমাত্র iQOO 13 লঞ্চ করেছিল। তবে রিপোর্ট অনুযায়ী, এবছর দুটি ভিন্ন মডেলে আসবে iQOO 15 সিরিজে – একটি স্ট্যান্ডার্ড এবং অন্যটি আরও উন্নত ‘Ultra’ ভার্সন।

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, iQOO 15 Ultra হবে সিরিজের হাই-এন্ড মডেল। এই ফোনে থাকবে 2K রেজোলিউশনের ৬.৮৫ ইঞ্চি ফ্ল্যাট Samsung ডিসপ্লে, যাতে ব্যবহৃত হবে LIPO প্রযুক্তি। এই একই ডিসপ্লে স্ট্যান্ডার্ড মডেলেও থাকতে পারে।

আইকো ১৫ আল্ট্রা স্মার্টফোনটি উন্নতমানের পেরিস্কোপ ক্যামেরা এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা সহ আসতে পারে। গেমারদের জন্য বাড়তি সুবিধা দিতে থাকবে শোল্ডার বাটন এবং অ্যাক্টিভ কুলিং ফ্যান – যেগুলো স্ট্যান্ডার্ড মডেলে পাওয়া যাবে না। আরও জানা গেছে, আল্ট্রা মডেলে নতুন ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স টেস্ট করা হচ্ছে।

অন্যদিকে, আইকো ১৫ মডেলে পাওয়া যাবে ৬.৮৫ ইঞ্চি Samsung LIPO ডিসপ্লে এবং পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। দুটি মডেলেই পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর এবং আইকোর নিজস্ব ডিসপ্লে চিপ।

এছাড়া iQOO 15‌ সিরিজে পাওয়া যাবে মেটাল মিড-ফ্রেম, আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইপি৬৮/আইপি৬৯ রেটিংযুক্ত জল ও ধুলাবালি প্রতিরোধী বিল্ড কোয়ালিটি। এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে iQOO 15 Ultra মডেলে থাকতে পারে ৭,০০০ এমএএইচ এর বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি