জয়েন করুন

iQOO 16 আসছে 2K ডিসপ্লে, Snapdragon প্রসেসর ও 8500mAh ব্যাটারির সাথে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 18, 2026 10:28 PM

iQOO 16 নিয়ে রোজ নতুন নতুন তথ্য সামনে আসছে। কিছুদিন আগেই ফোনটি 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছিল। বোঝা গিয়েছিল ডিভাইসটির লঞ্চ আসন্ন। এবার নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আইকোর পরবর্তী প্রজন্মের এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটে আগের তুলনায় আরও উন্নত ২কে ১৬৫ হার্টজ ডিসপ্লে থাকতে পারে। আর এর পিছনের ক্যামেরা মডিউলের ডিজাইনেও বড় পরিবর্তন দেখা যাবে। এছাড়া কোয়ালকমের আসন্ন ফ্ল্যাগশিপ মোবাইল প্রসেসরও এই স্মার্টফোনে থাকতে পারে বলে দাবি করা হয়েছে।

iQOO 16 এর ডিসপ্লে

চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবো-তে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন iQOO 16 এর একটি ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপ শেয়ার করেছেন এবং এর সম্পর্কে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন।

তার দাবি অনুযায়ী, আসন্ন এই মডেলে ৬.৮৫ ইঞ্চি ফ্ল্যাট স্যামসাং ডিসপ্লে থাকতে পারে, যা ২কে রেজোলিউশনের সঙ্গে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

তুলনার খাতিরে জানিয়ে রাখি, iQOO 15 হ্যান্ডসেটে আছে ৬.৮৫ ইঞ্চি স্যামসাং M14 8T এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ২কে রেজোলিউশন, ৬০০০ নিটস লোকাল পিক ব্রাইটনেস অফার অরে।

Snapdragon 8 Elite Gen 6 Pro ব্যবহার করা হবে

টিপস্টার দাবি করেছেন যে iQOO 16 মডেলে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ প্রো প্রসেসর দেওয়া হবে। এই চিপের মডেল নম্বর SM8975। এই প্রসেসরে কোয়ালকমের নতুন ২+৩+৩ Oryon CPU আর্কিটেকচার থাকতে পারে। এর সঙ্গে ১৬এমবি শেয়ারড L2 ক্যাশ, এড্রেনো ৮৫০ জিপিইউ এবং ১৮ এমবি GMEM (গ্রাফিক্স মেমোরি) থাকার সম্ভাবনার কথাও বলা হয়েছে। এছাড়া এই প্রসেসর LPDDR6 এবং LPDDR5X র‌্যাম সাপোর্ট করবে।

ক্যামেরা ডিজাইন ও ব্যাটারি

আপকামিং মডেলের ক্যামেরা ডিজাইনেও পরিবর্তন দেখা যাবে। দাবি অনুযায়ী, রিয়ার ক্যামেরা মডিউলটি ফোনের পিছনের উপরের বাঁ দিকের কোণে সরিয়ে নেওয়া হতে পারে। এদিকে iQOO 16 স্মার্টফোনে একটি ডেডিকেটেড গ্রাফিক্স চিপ থাকতে পারে। এছাড়া এতে সিমেট্রিক্যাল স্টেরিও স্পিকার, X-axis লিনিয়ার মোটর এবং 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। পাশাপাশি ধুলো ও জল প্রতিরোধের জন্য IP68 এবং IP69 রেটিংও থাকতে পারে।

অন্য একটি খবরে, সম্প্রতি ভারতে iQOO 15 এর দাম বাড়ানো হয়েছে। লঞ্চের সময় এর দাম ছিল ৭২,৯৯৯ টাকা, তবে এখন এটি ৮৫,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি