TRENDS ▸
Tech GupMobilesIqoo Neo 10 Launched In India With 50mp Camera 7000mah Battery Price Specifications
iQOO Neo 10 Launched in India

সস্তায় লঞ্চ হল ফ্ল্যাগশিপ কিলার iQOO Neo 10 স্মার্টফোন, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে ৫০MP ক্যামেরা

প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল iQOO Neo 10। এর দাম শুরু হয়েছে ৩১,৯৯৯ টাকা থেকে। মিড-রেঞ্জে আসা এই ডিভাইসে পাওয়া যাবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৪ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৭০০০…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 26, 2025 10:29 PM

প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল iQOO Neo 10। এর দাম শুরু হয়েছে ৩১,৯৯৯ টাকা থেকে। মিড-রেঞ্জে আসা এই ডিভাইসে পাওয়া যাবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৪ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৭০০০ এমএএইচ ব্যাটারি। এটি পাঁচটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। আসুন iQOO Neo 10 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

iQOO Neo 10 এর দাম ও অফার

আইকো নিও ১০ এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩১,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩৩,৯৯৯ টাকা, ৩৫,৯৯৯ টাকা ও ৪০,৯৯৯ টাকা।

লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ২,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। এরজন্য নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে।

লভ্যতা

আইকো নিও ১০-এর প্রথম সেল শুরু হবে ৩ জুন, দুপুর ১২টা থেকে। এটি পাওয়া যাবে Amazon India এবং iQOO-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

iQOO Neo 10 এর স্পেসিফিকেশন ও ফিচার

আইকো নিও ১০ ডিভাইসে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ডেডিকেটেড Q1 গেমিং চিপ, যা ১৪৪এফপিএ পর্যন্ত গেমিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। আইকো নিও ১০ এর সামনে দেখা যাবে ৬.৭৮-ইঞ্চি ১.৫কে AMOLED স্ক্রিন, যার সর্বোচ্চ রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ ও পিক ব্রাইটনেস লেভেল ৫০০০ নিটস।

ফটোগ্রাফির জন্য iQOO Neo 10 এর পিছনে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর (OIS সহ) এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

iQOO Neo 10-এর সবচেয়ে বড় আকর্ষণ এর ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, মাত্র ১৯ মিনিটে ৫০% চার্জ হবে এটি। ফুল চার্জে ফোনটি ১০ ঘণ্টা পর্যন্ত গেমিং বা ২৩ ঘণ্টা পর্যন্ত OTT কনটেন্ট দেখতে দেবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে আইপি৬৫ রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার এবং IR ব্লাস্টার।