জয়েন করুন

iQOO Neo 11 আসছে দুর্দান্ত ডিজাইনের সাথে, মিলবে সাসপেন্ডেড গ্লাস ও মেটাল ফ্রেম

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: October 17, 2025 3:30 PM

iQOO Neo 11 স্মার্টফোনটির ওপর থেকে শীঘ্রই পর্দা সরাতে চলেছে আইকো। যদিও এর লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি, তবে ভিভোর সাব-ব্র্যান্ডটি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির সাহায্য আসন্ন হ্যান্ডসেটটির জন্য প্রচার করতে শুরু করেছে। iQOO Neo 11 ফোনের সাইড প্রোফাইলের ফার্স্ট লুক সামনে আসার পর, এবার এর রিয়ার প্যানেলের ডিজাইনও প্রকাশ করলো সংস্থা। পাশাপাশি কোম্পানি জানিয়েছে যে, আপকামিং Neo সিরিজের ফোনটিতে সাসপেন্ডেড গ্লাস ডিজাইন এবং ম্যাট ফিনিশ সহ ধাতব মিডল ফ্রেম থাকবে।

iQOO Neo 11 ফোনের ডিজাইন প্রকাশ করল নতুন টিজার

আইকো চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো এর একটি পোস্টে iQOO Neo 11 এর রিয়ার প্যানেলের ফার্স্ট লুক শেয়ার করেছে। টিজারে হ্যান্ডসেটটিকে নীল রঙে দেখানো হয়েছে। ডিভাইসের পিছনের অংশে পেইন্টব্রাশ স্ট্রোকের মতো টেক্সচার চোখে পড়ে। তবে আসন্ন ফোনটিতে এর পূর্বসূরির মতোই রিয়ার ক্যামেরা ডেকো থাকবে, যার মধ্যে দুটি লেন্স উল্লম্বভাবে সজ্জিত এবং আইল্যান্ডের বাইরে এলইডি ফ্ল্যাশ থাকবে।

এছাড়া কোম্পানি জানিয়েছে যে, iQOO Neo 11 স্মার্টফোনে উচ্চ-মানের উপকরণ ব্যবহার করে তৈরি একটি সাসপেন্ডেড মিরর ডিজাইন দেওয়া হবে। পাশাপাশি দাবি করা হচ্ছে যে, এটিতে সেইকো কাট সহ একটি ম্যাট মেটাল মিডল ফ্রেম থাকবে। আর এর ওপরে স্যাটিন এজি (Satin AG) গ্লাস পাওয়া যাবে, যা সিল্কি টেক্সচার অফার করে বলে জানা গেছে। নতুন টিজারটি নিশ্চিত করে যে, iQOO Neo 11 অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ আসবে। আর ক্যামেরা মডিউলের নীচে “টাইম টু প্লে” লেখা দেখা যাবে, যা এর উন্নত গেমিং ক্ষমতা সম্পর্কে আভাস দেয়।

iQOO Neo 11 এর ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম বাটনটি অবস্থান করছে। আগের টিজারে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে হ্যান্ডসেটটিতে কিছুটা বাইরের দিকে প্রসারিত রিয়ার ক্যামেরা মডিউল থাকবে। যদিও ফোনটি কত দামে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি, তবে চীনে iQOO Neo 11 এর প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। আগ্রহী ক্রেতারা ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে হ্যান্ডসেটটি এখনই প্রি-রিজার্ভ করে ২,৯৭৬ ইউয়ান (প্রায় ৩৬,০০০ টাকা) মূল্যের সুবিধা পেতে পারেন।

iQOO Neo 11 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আইকো নিও ১২ হ্যান্ডসেটটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ২কে ওএলইডি স্ক্রিন সহ আসবে জানা গেছে। স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক অরিজিনওএস ৬ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য, আসন্ন iQOO Neo 11 মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ডেপ্থ সেন্সর থাকবে বলে শোনা যাচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই স্মার্টফোনে ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন