জয়েন করুন

iQOO Neo 11 হবে ফ্ল্যাগশিপ কিলার ফোন, 16 জিবি র‌্যাম সহ থাকবে Snapdragon প্রসেসর

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: October 25, 2025 8:28 AM

মাত্র এক সপ্তাহের অপেক্ষা। তারপরই iQOO Neo 11 এর ওপর থেকে পর্দা সরাবে ব্র্যান্ড। লঞ্চের আগে, ক্রেতাদের মনে আগ্রহ বাড়াতে আইকো ধীরে ধীরে আসন্ন হ্যান্ডসেটের স্পেসিফিকেশন, ফিচার, কালার এবং ডিজাইন প্রকাশ্যে আনতে শুরু করেছে। কোম্পানি ইতিমধ্যেই জানিয়েছে যে, এই ফোনে ২কে রেজোলিউশনের স্ক্রিন এবং ৭,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে, তবে এর চিপসেটের নাম এখনও জানা যায়নি। iQOO Neo 11 আসলে একটি ভিভো হ্যান্ডসেটের রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে শোনা যাচ্ছে। ডিভাইসটিকে আজ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটেও দেখা গেছে, যেখান থেকে এর র‍্যাম ও প্রসেসর সহ বেশ কিছু স্পেসিফিকেশন সামনে এনেছে।

iQOO Neo 11 হাজির হল Geekbench বেঞ্চমার্কিং ওয়েবসাইটে

V2520A মডেল নম্বর সহ একটি ভিভো স্মার্টফোন সম্প্রতি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এক্স ইউজার আনভিন তার একটি পোস্টে ইঙ্গিত দিয়েছে যে, এই হ্যান্ডসেটটি আসলে আসন্ন iQOO Neo 11। এতে অক্টা-কোর কোয়ালকম ARMv8 চিপ ব্যবহার করা হয়েছে, যা গত বছরের স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের মডেল কোড।

এর পাশাপাশি বেঞ্চমার্ক লিস্টিংটি প্রকাশ করেছে যে, iQOO Neo 11 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। এর চিপসেটে ছয়টি এফিসিয়েন্সি কোর এবং দুটি পারফরম্যান্স কোর মিলবে, যা যথাক্রমে ৩.৫৩ গিগাহার্টজ এবং ৪.৩২ গিগাহার্টজের পিক ক্লক স্পিড অফার করে। আর ডিভাইসটির যে মডেলটি গিকবেঞ্চে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাতে ১৬ জিবি র‍্যাম আছে। এখানে মডেলটি সিঙ্গেল কোর পারফরম্যান্সে ২,৯৩৬ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ৮,৮১৮ পয়েন্ট অর্জন করেছে।

iQOO Neo 11 মনস্টার সুপার-কোর ইঞ্জিন সহ আসবে

ভিভোর সাব-ব্র্যান্ড সম্প্রতি জানিয়েছে যে, iQOO Neo 11 ফোনটি ফ্ল্যাগশিপ iQOO 15 ফোনের মতোই “মনস্টার সুপার-কোর ইঞ্জিন” (চীনা থেকে অনূদিত) দ্বারা চালিত হবে। এটি “আল্ট্রা-স্টেবল” ফ্রেম রেটও অফার করবে। এছাড়াও কোম্পানি নিশ্চিত করেছে যে, এতে ২কে রেজোলিউশনের ডিসপ্লে এবং ৭,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন বড় ব্যাটারি থাকবে।

আইকো সম্প্রতি ব্ল্যাক এবং সিলভার কালারে তাদের আসন্ন ফোনটিকে টিজ করেছে, যার রিয়ার প্যানেলে সাধারণ ফিনিশ রয়েছে। কোম্পানি জানিয়েছে যে, iQOO 15 ফোনের ব্লু কালার অপশনে নিয়ন ডিজাইন দেখা যাবে।

আগের রিপোর্টগুলি থেকে আরও জানা গেছে যে, হ্যান্ডসেটটি ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, সুরক্ষার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক অরিজিন ওএস ৬ কাস্টম স্কিনে চলবে। iQOO Neo 11 ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, আল্ট্রাওয়াইড ক্যামেরা ও ডেপ্থ ক্যামেরা থাকতে পারে এবং এতে সম্ভবত ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি