TRENDS ▸
Tech GupMobilesIqoo Z10 5g First Sale Bank Discount Offer By Rs 4000 On Amazon Featuring 7300mah Battery
iQOO Z10 5G Sale

৪০০০ টাকা পর্যন্ত ছাড়, প্রথম সেলে বিরাট সস্তায় ৭৩০০mAh ব্যাটারির iQOO Z10 5G স্মার্টফোন

আইকো গত সপ্তাহে ভারতের বাজারে iQOO Z10 5G ফোনটি লঞ্চ করেছে। এটি ৭৩০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা এখনও পর্যন্ত ভারতে আসা স্মার্টফোনগুলির মধ্যে সর্বোচ্চ। আজ ১৬ এপ্রিল থেকে ফোনটি কেনা যাবে। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে এর সেল শুরু হয়েছে।…

avatar
Written By : Suman Patra
Updated Now: April 16, 2025 10:55 PM

আইকো গত সপ্তাহে ভারতের বাজারে iQOO Z10 5G ফোনটি লঞ্চ করেছে। এটি ৭৩০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা এখনও পর্যন্ত ভারতে আসা স্মার্টফোনগুলির মধ্যে সর্বোচ্চ। আজ ১৬ এপ্রিল থেকে ফোনটি কেনা যাবে। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে এর সেল শুরু হয়েছে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ৪,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। আসুন সেল থেকে iQOO Z10 5G কত দামে কিনে নেওয়া যাবে দেখে নেওয়া যাক

iQOO Z10 5G এর দাম ও সেল অফার

আইকো জেড১০ ৫জি মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে এসেছে, যেগুলি হল ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এই তিন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২১,৯৯৯ টাকা, ২৩,৯৯৯ টাকা এবং ২৫,৯৯৯ টাকা।

আইকো জেড১০ ৫জি এর প্রথম সেলে লোভনীয় অফারের লাভ ওঠানো যাবে। SBI এবং ICICI ব্যাঙ্ক কার্ড ব্যবহারকারীরা পেমেন্টের সময় ২,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ২০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

স্পেসিফিকেশন ও ফিচার

আইকো জেড১০ ৫জি ডিভাইসে ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি AMOLED ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি MIL-STD-810H সার্টিফিকেশনসহ এসেছে, অর্থাৎ এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট মজবুত। এই ফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭s জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z10 5G স্মার্টফোনে ৭৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর পাওয়া যাবে। সাথে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও উপস্থিত।