ভারতে একসঙ্গে একাধিক স্মার্টফোনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে Samsung। জানা গেছে Galaxy A17, Galaxy A27, Galaxy F17 এবং Galaxy A07 5G এর বিভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টের দামে পরিবর্তন আনা হচ্ছে। তবে সব ফোনের মূল্য বৃদ্ধির পরিমাণ একই রকম হবে না। কোনও কোনও মডেলের ক্ষেত্রে দাম কম বাড়ানো হলেও, Galaxy A17 এর কয়েকটি ভ্যারিয়েন্টের মূল্যে বড়সড় পরিবর্তনের দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী, আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।
Samsung Galaxy A17 এর নতুন দাম
লিস্টে থাকা হ্যান্ডসেটগুলির মধ্যে Galaxy A17 মডেলের দামে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। টিপস্টার সঞ্জু চৌধুরী সম্প্রতি স্যামসাং মডেলের দাম বৃদ্ধির একটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, TA বা ট্রেড ইন অ্যালোয়েন্স সহ Galaxy A17 এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৪৯৯ টাকা থেকে বেড়ে ২৯,৯৯৯ টাকা হয়েছে।
আবার এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা থেকে বেড়ে ৩২,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৩,৯৯৯ টাকা থেকে বেড়ে ৩৮,৪৯৯ টাকা হয়েছে।
TA ছাড়াও বাড়তে পারে Galaxy A17 এর দাম
TA ছাড়া Galaxy A17 এর বিভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বাড়ার কথা বলা হয়েছে। ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৪,৪৯৯ টাকা থেকে বেড়ে ২৭,৯৯৯ টাকা হবে। অন্যদিকে ৮ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ২৭,৪৯৯ টাকা থেকে বেড়ে ৩০,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম ৩২,৯৯৯ টাকা থেকে বেড়ে ৩৬,৪৯৯ টাকা হবে।
Samsung Galaxy A27 এর নতুন মূল্য
Galaxy A27 এর তিনটি ভ্যারিয়েন্টের দামও বাড়ছে। এর ৬ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ২,০০০ টাকা বেড়ে ৩৩,৯৯৯ টাকা হয়েছে। ৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩৪,৯৯৯ টাকা ও ৪০,৪৯৯ টাকা থেকে বেড়ে ৩৮,৯৯৯ টাকা এবং ৪৫,৪৯৯ টাকা হয়েছে।
Samsung Galaxy F17 এর দাম ৩,৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি
Galaxy F17 এর সব ভ্যারিয়েন্টের দাম একই পরিমাণ বাড়ছে। রিপোর্ট অনুযায়ী, প্রতিটি মডেলের দাম ৩,৫০০ টাকা করে বাড়বে। ফলে ৪ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ২৩,৪৯৯ টাকা, ৬ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ২৬,৪৯৯ টাকা এবং ৮ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ২৯,৪৯৯ টাকা হবে।
Galaxy A07 5G এর দাম বাড়ছে
Samsung Galaxy A07 5G এর ক্ষেত্রে তুলনামূলকভাবে কম দাম বৃদ্ধির কথা জানা গিয়েছে। এর ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টে ১,০০০ টাকা এবং ৬ জিবি + ১২৮ জিবি মডেলে ২,০০০ টাকা দাম বাড়তে পারে। সেক্ষেত্রে ফোন দুটির দাম যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২২,৯৯৯ টাকা হচ্ছে।
কেন বাড়ছে স্মার্টফোনের দাম
বর্তমানে ভিভো সহ একাধিক ব্র্যান্ড তাদের ডিভাইসের দাম বাড়াচ্ছে। চলতি বছরে স্যামসাংও বেশ কয়েকটি মডেলের দাম বাড়িয়েছে। একইভাবে অন্যান্য ব্র্যান্ডও বিভিন্ন দামের সেগমেন্টে ফোনের দাম পরিবর্তন করেছে। বেশি মেমোরি এবং বিভিন্ন কম্পোনেন্টের খরচ বৃদ্ধিই নির্মাতাদের উপর চাপ বাড়াচ্ছে বলে জানা যাচ্ছে।

