হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesMotorola Edge 70 Plus Moto Watch Ultra Launched At Ifa 2026 Price Specification
Motorola Edge 70 Plus

Motorola Edge 70 Plus লঞ্চ হল, 200MP ক্যামেরা সহ রয়েছে 6500mAh ব্যাটারি

IFA 2026 ইভেন্টে Motorola একসঙ্গে বেশ কয়েকটি নতুন প্রোডাক্টের ওপর থেকে পর্দা সরিয়েছে। এর মধ্যে রয়েছে Motorola Edge 70 Plus স্মার্টফোন, Moto Watch Ultra স্মার্টওয়াচ এবং Moto Snap ওয়্যারলেস চার্জার। Edge 70 Plus ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ২০০…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 7, 2026 12:18 AM

IFA 2026 ইভেন্টে Motorola একসঙ্গে বেশ কয়েকটি নতুন প্রোডাক্টের ওপর থেকে পর্দা সরিয়েছে। এর মধ্যে রয়েছে Motorola Edge 70 Plus স্মার্টফোন, Moto Watch Ultra স্মার্টওয়াচ এবং Moto Snap ওয়্যারলেস চার্জার। Edge 70 Plus ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট এবং ৬৫০০ এমএএইচ ব্যাটারি। আর Moto Watch Ultra মডেলটি ওয়্যার ওএস, এলটিই কানেক্টিভিটি এবং একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার সহ এসেছে।

Motorola Edge 70 Plus ও Moto Watch Ultra এর দাম ও উপলব্ধতা

Motorola Edge 70 Plus আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পাওয়া যাবে। তবে ফোনটির দাম এখনও জানানো হয়নি।

এদিকে Moto Watch Ultra এর দাম শুরু হচ্ছে ৪২৯ ইউরো থেকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭,০০০ টাকা। স্মার্টওয়াচটি ইউরোপ, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা, উত্তর আমেরিকা এবং এশিয়ার একাধিক দেশে বিক্রির জন্য উপলব্ধ হবে।

Motorola Edge 70 Plus এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা এজ ৭০ প্লাস মডেলে রয়েছে ৬.৭৮ ইঞ্চি এক্সট্রিম অ্যামোলেড ডিসপ্লে। এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং প্যানটোন ভ্যালিডেট কালার ক্যালিব্রেশন রয়েছে। এর ডিসপ্লেতে কোয়াড কার্ভড ডিজাইন ব্যবহার করা হয়েছে এবং সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই। আর ফোনটি MIL-STD-810H ডিউরেবিলিটি স্ট্যান্ডার্ড সহ এসেছে।

ক্যামেরা ও ব্যাটারি

ফটোগ্রাফির জন্য Edge 70 Plus মডেলে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। এতে ওআইএস, ১০x সুপার জুম এবং ৪কে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। এর সঙ্গে একটি ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরাও মিলবে। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরা অ্যাডাপ্টিভ স্টেবিলাইজেশন সহ 4K ভিডিও রেকর্ড করতে পারবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট টার্বো পাওয়ার চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে।

প্রসেসর ও কুলিং সিস্টেম

Edge 70 Plus মডেলে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেটের সঙ্গে ৮ জিবি LPDDR5X র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এতে এআই পাওয়ার্ড জিবি র‌্যাম বুস্ট এবং ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম উপস্থিত।

Moto Watch Ultra এর ফিচার

Moto Watch Ultra মডেলে অপারেটিং সিস্টেম হিসেবে ওয়্যার ওএস দেওয়া হয়েছে। এতে রয়েছে ১.৫ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, যার সর্বোচ্চ ব্রাইটনেস ২৭০০ নিটস। এতে ৪৬মিমি স্টেইনলেস স্টিল কেস, গরিলা গ্লাস ৩ প্রোটেকশন, আইপি৬৮ সার্টিফিকেশন এবং ৫এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে।

অন্যান্য সুবিধা

Moto Watch Ultra স্মার্টওয়াচে স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ প্লাস জেন ১ প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। এতে ই-সিম এর মাধ্যমে এলটিই কানেক্টিভিটি থাকায় ফোনের সঙ্গে সংযোগ না রেখেও কল করা, মেসেজ পাঠানো এবং নোটিফিকেশন পাওয়ার সুবিধা রয়েছে। এছাড়া ডুয়েল ব্যান্ড জিপিএস এবং কন্টাক্টলেস পেমেন্টের জন্য গুগল ওয়ালেটও থাকছে।

হেলথ ও ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য Polar-এর অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্লিপ ট্র্যাকিং, স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাকটিভিটি গোলস ইত্যাদি ফিচার। Motorola-র দাবি, অলওয়েজ অন ডিসপ্লে বন্ধ রাখলে ঘড়িটি সর্বোচ্চ দুই দিন ব্যবহার করা যাবে।