জয়েন করুন

৯৪৯৯ টাকায় দুর্দান্ত 5G ফোন, সেল শুরু সদ্য লঞ্চ হওয়া iQOO Z10 Lite 5G এর

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 2:02 PM

ভারতীয় স্মার্টফোন বাজারে কয়েকদিন আগে লঞ্চ হয়েছে iQOO Z10 Lite 5G। আজ প্রথমবার ডিভাইসটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। ফোনটি Amazon India থেকে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। যারা কম দামে 5G ফোন কিনতে চান তাদের জন্য আদর্শ iQOO Z10 Lite 5G। আর সাশ্রয়ী মূল্যে এলেও এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি আছে।

iQOO Z10 Lite 5G এর দাম ও প্রথম সেলের অফার

আইকো জেড১০ লাইট ৫জি এর দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। এই মূল্য ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১০,৯৯৯ টাকা। ফোনটি টাইটেনিয়াম ব্লু ও মিডনাইট ব্ল্যাক কালার অপশনে এসেছে।

লঞ্চ অফারের অংশ HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের দেওয়া হবে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। ফলে আইকো জেড১০ লাইট ৫জি এর ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম কমে হবে মাত্র ৯,৪৯৯ টাকা। এর সাথে থাকছে নো-কস্ট EMI এর সুবিধা।

iQOO Z10 Lite 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

আইকো জেড১০ লাইট ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস LCD ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি ড়ল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।

পারফরম্যান্সের জন্য iQOO Z10 Lite 5G ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি প্রসেসর। এতে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, ফোনটি ৫ বছর পর্যন্ত ভালো ব্যাটারি হেল্থ বজায় রাখবে। আর ডিভাইসটি IP54 রেটিংসহ এসেছে, অর্থাৎ ধুলো এবং জল ছিটে এর গায়ে লাগলেও সমস্যা হবে না।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে