জয়েন করুন

৭০০০ টাকার কমে সেরা ফোন itel A90, এক মাস ব্যবহারের পর অভিজ্ঞতা কেমন জানুন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 10:48 AM

সদ্য বাজেট রেঞ্জে বাজারে এসেছে itel A90। সাশ্রয়ী মূল্যে এলেও ডিভাইসটি ফিচারে ঠাসা। এতে ডাস্ট ও স্প্ল্যাশ-প্রুফ IP54 রেটিং আছে। সাথে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আর ডিভাইসটি অক্টা-কোর প্রসেসরে চলে। আমরা ফোনটি প্রায় এক মাস ব্যবহার করেছি। এই প্রতিবেদনে স্মার্টফোনটি ব্যবহার করার সময় কোথায় ভালো লেগেছে, আবার কোথায় সমস্যার সম্মুখীন হয়েছি, আর এটি কেনা উচিত কি না এসব নিয়ে আলোচনা করবো।

itel A90 এর ডিজাইন আর ডিসপ্লে

আমরা আইটেল এ৯০ এর “স্টারলিট ব্ল্যাক” ভ্যারিয়েন্টটি ব্যবহার করেছি। ডিভাইসটি হাতে প্রিমিয়াম ফিল দেয়। এতে প্লাস্টিক ব্যাক প্যানেল থাকলেও ম্যাট ফিনিশের কারণে সেটা খুব একটা বোঝা যায় না। আর এর পিছনের ক্যামেরা সেটআপটা আইফোনের মতো ডিজাইন সহ এসেছে। এতে উপস্থিত তিনটি রিংয়ের মধ্যে দুটি ক্যামেরা আর একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে।

আর ফোনের বাম পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ পাওয়ার ও ভলিউম বাটন এবং ডান পাশে সিম স্লট দেখা যাবে। নিচের দিকে আছে স্পিকার, মাইক্রোফোন, টাইপ-সি চার্জিং পোর্ট ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

আইটেল এ৯০ এর সামনে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। দিনের বেলা বাইরে এই ডিসপ্লে খুব ভালো ব্রাইটনেস অফার করে না।

র‍্যাম, স্টোরেজ ও পারফরম্যান্স

আমাদের স্মার্টফোনে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ছিল। এতে ১২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক T7100 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা মোটামুটি দ্রুত পারফরম্যান্স দেয়। তবে একসাথে বেশি অ্যাপ চালানো যায় না।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য itel A90 ফোনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা বর্তমান। দিনের বেলা এই ক্যামেরা ভালো ক্যাপচার করতে পারে। দাম কম থাকায় রাতের বেলার ফটোগ্রাফি ভালো নয়। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি

এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। সাধারণ ব্যবহারে এই ব্যাটারি ফুল চার্জে ১.৫ দিন পর্যন্ত ব্যাকআপ দেয়।

itel A90 কি কেনা উচিত

৭ হাজার টাকার কমে এত ফিচার পাওয়া সম্ভব তা আগে আমরা কল্পনা করেনি। itel A90 সেই দিক থেকে আমাদের ভুল প্রমাণ করেছে। এতে AI ফিচার, বেশি র‍্যাম, ভালো ডিসপ্লে সহ আমাদের চাহিদা মাফিক স্পেসিফিকেশন সহ এসেছে। এই কারণে আপনি যদি এন্ট্রি লেভেল কোনো ডিভাইস খুঁজে থাকেন তাহলে এটি কিনতে পারেন।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি