জয়েন করুন

মাত্র 9299 টাকায় লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে খাস ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 11:16 AM

আইটেল তাদের জেনো সিরিজের নতুন স্মার্টফোন itel Zeno 5G লঞ্চ করল, যার দাম রাখা হয়েছে ১০,০০০ টাকার কম। সাশ্রয়ী মূল্যে এলেও এতে 5G কানেক্টিভিটি, AI অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট ডিসপ্লে ও প্রিমিয়াম ডিজাইনের মতো একাধিক ফিচার পাওয়া যাবে। আর ডিভাইসটি কেবল Amazon থেকে পাওয়া যাবে। বিশেষ আকর্ষণ বলতে, কোম্পানি itel Zeno 5G এর পারফরম্যান্স নিয়ে ৫ বছরের ‘স্মুদ এক্সপিরিয়েন্স’ এর গ্যারান্টি দিচ্ছে।

itel Zeno 5G এর ভরতে দাম ও উপলব্ধতা

আইটেল জেনো ৫জি এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,২৯৯‌ টাকা, যার মধ্যে ১,০০০ টাকার ডিসকাউন্ট কুপনও আছে। এটি তিনটি আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে – ক্ল্যাক্স টাইটেনিয়াম, শ্যাডো ব্ল্যাক ও ওয়েভ গ্রিন। আগামী ১০ জুন ২০২৫ থেকে Amazon-এ ফোনটি কেনা যাবে।

itel Zeno 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

আইটেল জেনো ৫জি ফোনে আছে আইটেলের নিজস্ব AI অ্যাসিস্টেন্ট ‘Aivana’, যা ব্যবহারকারীদের টেক্সট লেখা, অনুবাদ করার মতো কাজ অনেক সহজ করে দেবে। পাশাপাশি এতে ‘Ask AI’ নামে একটি ফিচারও রয়েছে, যার মাধ্যমে আপনি গ্রামার চেক করতে পারবেন, কনটেন্ট সামারি তৈরি করতে পারবেন কিংবা নতুন লেখাও চাইতে পারবেন।

স্পেসিফিকেশনের কথা বললে, itel Zeno 5G ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি HD+ পাঞ্চ-হোল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। এটি মাত্র ৭.৮মিমি পাতলা এবং এতে IP54 রেটিং দেওয়া হয়েছে। আর ডিসপ্লের সুরক্ষার জন্য আছে PANDA MN228 গ্লাস। আইটেলের তরফে বলা হয়েছে, ফোন কেনার ১০০ দিনের মধ্যে যদি স্ক্রিন ভেঙে যায়, তাহলে বিনামূল্যে পাল্টে দেওয়া হবে।

পারফরম্যান্সের জন্য itel Zeno 5G মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ অক্টা-কোর প্রসেসর, ৮ জিবি র‍্যাম (৪ জিবি ফিজিক্যাল + ৪ জিবি ভার্চুয়াল) এবং ১২৮ জিবি স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল Super HDR ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের AI ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি