জয়েন করুন

Lava Agni 3 5G এখন ১৫ হাজার টাকার কমে, রয়েছে Sony ক্যামেরা সহ ডুয়েল ডিসপ্লে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 20, 2025 12:01 PM

আপনি যদি ১৫ হাজার টাকার কমে নতুন ফোন খোঁজ করে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা এমন একটি স্মার্টফোনের কথা বলবো যেটা ডিসকাউন্ট অফার সহ এখন এই রেঞ্জে পাওয়া যাচ্ছে। আর এই ডিভাইসটির নাম Lava Agni 3 5G। আপনি এখন Amazon থেকে এই মডেলটি ১৫ হাজার টাকার কমে কিনতে পারবেন।

এই ফোনের সামনে আছে বড় 3D কভার্ড অ্যামোলেড ডিসপ্লে, আর পেছনে ছোট একটি সেকেন্ডারি স্ক্রিনও দেওয়া হয়েছে। সেই ছোট ডিসপ্লেতে সময়, নোটিফিকেশন, এমনকি ক্যামেরা প্রিভিউও দেখা যাবে। এছাড়া এতে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফলে ফিচার নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না।

Lava Agni 3 5G এর দাম ও অফার

Lava Agni 3 5G এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম আসলে ১৬,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে আইসিআইসিআই, এইচডিএফসি, এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে পাওয়া যাবে অতিরিক্ত ২,০০০ টাকা ডিসকাউন্ট। এরপর ফোনটি ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করে সর্বোচ্চ ১৬,০০০ টাকা ছাড় পাওয়া সম্ভব। ডিভাইসটি হেদার গ্লাস এবং প্রিস্টিন গ্লাস কালার অপশনে এসেছে।

Lava Agni 3 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

লাভা অগ্নি ৩ ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর এবং Widevine L1 সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল Sony সেন্সর (OIS সহ), ৩এক্স টেলিফটো লেন্স ও ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা, যা দিয়ে 4K ভিডিও শুট করা যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Lava Agni 3 5G মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০এক্স ব্যবহার করা হবে। এতে বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেমও উপস্থিত। এতে কাস্টমাইজেবল অ্যাকশন বাটনও পাওয়া যাবে, যার মাধ্যমে শর্টকাট হিসেবে সাইলেন্ট মোড, ফ্ল্যাশলাইট, স্ক্রিনশট বা SOS সেট করা যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি