জয়েন করুন

Lava Agni 4 প্রথমবার কাস্টমাইজেবল অ্যাকশন কী সহ আসছে, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: November 11, 2025 9:49 AM

Lava Agni 4 ভারতে আগামী ২০ নভেম্বর লঞ্চ হবে। এটি Lava Agni 3 এর উত্তরসূরি হবে। ইতিমধ্যেই ডিভাইসটির বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে এই হাই বাজেট রেঞ্জের স্মার্টফোনে আছে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার আসন্ন এই হ্যান্ডসেটে পাওয়া যাবে কাস্টমাইজেবল অ্যাকশন কী এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম। আর এই ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। আজ জনপ্রিয় এক টিপস্টার Lava Agni 4 এর সমস্ত স্পেসিফিকেশন ফাঁস করেছেন।

Lava Agni 4 এর স্পেসিফিকেশন ফাঁস

টিপস্টার দেবায়ন রায় (গ্যাজেটসডেটা) আজ এক্স প্ল্যাটফর্মে Lava Agni 4 এর অফিসিয়াল স্পেসিফিকেশন শেয়ার করেছেন। জানা গেছে এই স্মার্টফোনে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি স্ক্রিন থাকবে। এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ‌৮৩৫০ চিপসেট ব্যবহার করা হবে।

এর আগে ব্র্যান্ডের তরফে নিশ্চিত করা হয়েছিল যে এই হ্যান্ডসেটে LPDDR5X RAM পাওয়া যাবে। টিপস্টার আরও বলেছেন যে, ফোনটি তিনটি ওএস আপডেট এবং চার বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে।

ক্যামেরার কথা বললে Lava Agni 4 মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে। এগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Lava Agni 4 কাস্টমাইজেবল অ্যাকশন কী সহ আসবে

লাভা অগ্নি ৪ মডেলটি কাস্টমাইজেবল অ্যাকশন কী সহ আসবে। এটি বিভিন্ন কাজের জন্য একটি শর্টকাট কী হিসেবে কাজ করবে। লাভা প্রথমবার তাদের স্মার্টফোনে এই সুবিধা দেবে। ডিভাইসটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে থাকবে ডুয়েল স্পিকার, এক্স-অ্যাক্সিস হ্যাপটিক্স এবং আইপি৬৩ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Lava Agni 4 এর ভারতে সম্ভাব্য দাম

ভারতে লাভা অগ্নি ৪ এর দাম ৩০,০০০ টাকার কম রাখা হতে পারে বলে জানা গেছে। হ্যান্ডসেটটি “জিরো ব্লোটওয়্যার” অভিজ্ঞতা প্রদান করবে বলে টিপস্টার নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি