জয়েন করুন

শুরু হল Lava Blaze Dragon 5G স্মার্টফোনের সেল, পাবেন ১০০০ টাকা লঞ্চ অফার

avatar
Written By : Suman Patra
Updated Now: August 2, 2025 8:56 PM

গত ২৬ জুলাই ভারতে লঞ্চ হয়েছিল Lava Blaze Dragon 5G। আজ থেকে এর বিক্রি শুরু হল। Amazon থেকে ডিভাইসটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে এই ফোনের সাথে ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। ফিচারের কথা বললে, Lava Blaze Dragon 5G হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম ও ৫০ মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা। আসুন এর দাম ও অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Lava Blaze Dragon 5G এর দাম ও সেল অফার

Lava Blaze Dragon 5G এর ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। যদিও এখন Amazon Great Freedom Festival Sale চলায় ফোনটি অনেক কমে কেনা যাবে। এরজন্য SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে করতে হবে, এক্ষেত্রে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে।

আবার প্রথম দিনে লাভা ব্লেজ ড্রাগন ৫জি এর সাথে অতিরিক্ত ১,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। এছাড়াও ক্রেতারা ঘরে বসেই ফ্রি সার্ভিস-এর সুবিধা পাবেন। ডিভাইসটি গোল্ডেন মিস্ট ও মিডনাইট মিস্ট কালার অপশনে এসেছে।

Lava Blaze Dragon 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Blaze Dragon 5G এর সামনে ৬.৭৪ ইঞ্চি 2.5D টাচস্ক্রিন আছে, যার রেজলিউশন এইচডি প্লাস (৭২০x১৬১২ পিক্সেল), রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও ব্রাইটনেস ৪৫০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ৪ জিবি LPDDR4x র‌্যাম ও ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে। সাথে ৪ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। ডিভাইসটি স্টক অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে স্মার্টফোনটি ১টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং ২ বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ পাবে।

ক্যামেরার কথা বললে, Lava Blaze Dragon 5G ফোনে ৫০ মেগাপিক্সেল AI-সাপোর্টেড রিয়ার ক্যামেরা উপস্থিত। আর সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

Pixel 11 সিরিজ লঞ্চের আগেই Google Pixel 11a এর কোডনেম ফাঁস Realme C100x ফোনের বিক্রি শুরু, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা ফোনের Samsung ফোনে আসছে Android 17 ভিত্তিক One UI 9 আপডেট, পরীক্ষা শুরু Redmi Turbo 6 Max আসছে ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১০০০০mAh ব্যাটারির সাথে দাম বাড়ল Samsung এর ৭টি Galaxy স্মার্টফোনের, কোন কোন মডেল দেখুন