জয়েন করুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম

avatar
Written By : Puja Mondal
Updated Now: April 24, 2026 1:16 PM

ভারতে Lava Bold N1 5G স্মার্টফোনের নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট চলে এল। এর আগে ডিভাইসটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল। তবে এবার আরও বেশি RAM ভ্যারিয়েন্ট সহ হ্যান্ডসেটটি পাওয়া যাবে। ফলে ফোনটির পারফরম্যান্স আরও উন্নত হবে। যদিও র‌্যাম বাড়ানো ছাড়া নয়া ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই নতুন Lava Bold N1 5G মডেলে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, Unisoc T765 প্রসেসর, ১৩ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত।

Lava Bold N1 5G এর নতুন ভ্যারিয়েন্টের দাম

লাভা বোল্ড এন১ ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফারে এটি ১১,৯৯৯ টাকায় কেনা যাবে। আগামী ১ মে থেকে Amazon থেকে এটি কেনা যাবে। হ্যান্ডসেটটি শ্যাম্পেন গোল্ড ও রয়্যাল ব্লু কালার অপশনে এসেছে।

এর আগে ডিভাইসটি ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ লঞ্চ হয়েছিল। এই মডেলগুলির দাম যথাক্রমে ৭,৪৯৯ টাকা এবং ৭,৯৯৯ টাকা।

ডিসপ্লে ও প্রসেসর

লাভার এই ফোনে আছে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। এতে 2.5D গ্লাস প্রোটেকশন পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য এই ফোনে অক্টা-কোর Unisoc T765 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর ভার্চুয়াল র‌্যাম ফিচারের মাধ্যমে এতে ১২ জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে। এছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা ও ব্যাটারি

ফটোগ্রাফির জন্য Lava Bold N1 5G হ্যান্ডসেটের পিছনে রয়েছে AI সাপোর্টেড ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেল। আর সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

কানেক্টিভিটি ও অন্যান্য ফিচার

ডিভাইসটির কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ৫জি, ব্লুটুথ, ওয়াই-ফাই এবং ওটিজি সাপোর্ট। এছাড়া এতে IP54 রেটিং, ফেস আনলক এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন