জয়েন করুন

Lava Shark 2 4G সস্তায় ৪ জিবি র‌্যাম সহ বাজারে আসছে, দেখা গেল Geekbench-এ

avatar
Written By : Suman Patra
Updated Now: July 31, 2025 9:02 PM

দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা একের পর এক ফোন বাজারে আনছে। এবার তারা Lava Shark 2 4G নামে একটি নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে। যদিও কোম্পানির তরফে এর আগমনের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি, তবে ইতিমধ্যেই বেঞ্চমার্কিং ওয়েবসাইটে একে দেখা গেছে। পাশাপাশি LZX420 মডেল নম্বর সহ স্মার্টফোনটিকে IMEI ডেটাবেসেও খুঁজে পাওয়া গেছে। ফলে বলতে দ্বিধা নেই যে, Lava Shark 2 4G এর লঞ্চের সময় আগত। এটি Lava Shark 4G এর উত্তরসূরি মডেল হবে।

Lava Shark 2 4G অন্তর্ভুক্ত হল Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে

লাভার আসন্ন এই ফোনের নাম IMEI ডেটাবেস থেকে জানা গেছে। এখানে হ্যান্ডসেটটি LZX420 মডেল নম্বর ও Shark 2 4G নামে তালিকাভুক্ত হয়েছে। একই মডেল নম্বর সহ স্মার্টফোনটি Geekbench-এর ডেটাবেসেও উপস্থিত হয়েছে। এতে Unisoc T606 চিপসেট ব্যবহার করা হবে বলে জানা গেছে, যা এর পূর্বসূরি মডেলেও ছিল।

এখানে লাভা শার্ক ২ ৪জি মডেলটি ৪ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও লঞ্চের সময় এর আরও কয়েকটি র‌্যাম ভ্যারিয়েন্ট থাকতে পারে। আর এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে বলে জানা গেছে। বেঞ্চমার্ক সাইটে ডিভাইসটির সিঙ্গল কোর টেস্টে স্কোর ৪২৮ এবং মাল্টি-কোর টেস্টে স্কোর ১৪৪৪।

আপাতত Lava Shark 2 4G সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে। আশা করা যায়, শীঘ্রই এই ফোনকে অন্যান্য সার্টিফিকেশন সাইটে দেখা যাবে এবং সেখান থেকে এর অন্যান্য স্পেসিফিকেশন সামনে আসবে‌।

Lava Shark 4G এর ফিচার ও স্পেসিফিকেশন

চলতি বছরের মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Lava Shark 4G, যার দাম রাখা হয়েছিল ৬,৯৯৯ টাকা। এতে ছিল অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে, ৬.৭ ইঞ্চি ১২০ হার্টজ এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটি IP54 রেটিং ও ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি