জয়েন করুন

মাত্র ৭৯৯৯ টাকায় 5G ফোন, সেল শুরু ৫০ এমপি ক্যামেরা সহ আসা Lava Storm Lite 5G স্মার্টফোনের

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 19, 2025 12:36 PM

১০ হাজার টাকার কমে 5G ফোন খুঁজে থাকলে সুখবর। আজ অর্থাৎ ১৯ জুন দুপুর ১২টায় শুরু হচ্ছে Lava Storm Lite 5G স্মার্টফোনের প্রথম সেল। অ্যামাজন থেকে এই সেল শুরু হবে। এটি ভারতের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর সহ আসা ফোন। Lava Storm Lite 5G এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

Lava Storm Lite 5G এর দাম ও কালার অপশন

লাভা স্টর্ম লাইট ৫জি এর দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা। এই মূল্য ধার্য করা হয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৮,৯৯৯ টাকা। এটি অসমিক টাইটেনিয়াম আর অ্যাস্ট্রাল ব্লু কালারে পাওয়া যাবে।

Lava Storm Lite 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

লাভা স্টর্ম লাইট ৫জি ফোনে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর। এটি আনটুটু-তে ৪ লাখেরও বেশি স্কোর করেছে বলে কোম্পানির দাবি, যা এই দামে চমকে দেওয়ার মতো। এতে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। এই স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

ব্যাটারির কথা বললে, Lava Storm Lite 5G ডিভাইসে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আর চার্জিংয়ের জন্য পাওয়া যাবে USB Type-C পোর্ট এবং ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি Sony IMX752 ক্যামেরা সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর‌ উপস্থিত। সেলফির জন্য আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

লাভা জানিয়েছে, স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে কোনো ব্লোটওয়্যার নেই। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলক সাপোর্ট রয়েছে। ফোনটি IP64 রেটিং সহ এসেছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি