TRENDS ▸
Tech GupMobilesLava Storm Play 5g Storm Lite 5g Launch Date In India Confirmed With Processor Camera Design
Lava Storm Lite 5G Launch

লাভার জোড়া চমক, এই দিন লঞ্চ হচ্ছে Lava Storm Play 5G ও Storm Lite 5G স্মার্টফোন

ডিসেম্বর ২০২৩-এ বাজারে এসেছিল Lava Storm 5G। এবার এই সিরিজের আরও দুই নতুন ফোন - Lava Storm Play 5G এবং Storm Lite 5G লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই দুটি ফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সামনে এসেছে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 9, 2025 8:10 PM

ডিসেম্বর ২০২৩-এ বাজারে এসেছিল Lava Storm 5G। এবার এই সিরিজের আরও দুই নতুন ফোন – Lava Storm Play 5G এবং Storm Lite 5G লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই দুটি ফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সামনে এসেছে এদের ডিজাইন ও ক্যামেরা সম্পর্কিত বিভিন্ন তথ্য। এছাড়া Lava Storm Play 5G এবং Storm Lite 5G এর প্রসেসর ভ্যারিয়েন্ট জানা গেছে।

Lava Storm Play 5G ও Storm Lite 5G কবে ভারতে লঞ্চ হবে

লাভার তরফে জানানো হয়েছে স্টর্ম প্লে ৫জি ও স্টর্ম লাইট ৫জি আগামী ১৩ জুন, রাত ১২টায় ভারতে অফিসিয়ালি লঞ্চ হবে। অ্যামাজনে ইতিমধ্যেই ‌এর জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। ফোন দুটি‌ লাভা ইন্ডিয়ার নিজস্ব ই-স্টোর ও Amazon India থেকে কেনা যাবে।

Lava Storm Play 5G ও Storm Lite 5G এর প্রসেসর

লাভা জানিয়েছে, স্টর্ম প্লে ৫জি মডেলে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৬০ চিপসেট। আর স্টর্ম লাইট ৫জি হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর চালিত ভারতের প্রথম ফোন। এখন দেখার বিষয়, এই নতুন চিপসেট বাজারে কেমন পারফর্ম করে।

Lava Storm Play 5G ও Storm Lite 5G এর অন্যান্য ফিচার

স্টর্ম প্লে ৫জি ফোনে LPDDR5 র‌্যাম এবং UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে, যা সাধারণত বেশি দামী প্রিমিয়াম ফোনে দেখা যায়। দুই স্মার্টফোনেই থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে প্রাইমারি সেন্সরটির রেজোলিউশন থাকবে ৫০-মেগাপিক্সেল। তবে অন্য সেন্সরটি সম্পর্কে কিছু জানা যায়নি।

ডিজাইনের কথা বললে Storm Play 5G-এর পিছনের দিকে একটা হালকা উঁচু ব্যান্ড দেখা যাবে, যা অনেকটাই Google Pixel সিরিজের ক্যামেরা বার-এর মতো দেখতে। ক্যামেরা দুটি থাকবে ফোনের উপর দিকে, বাঁ দিকের কোণায়।

অন্যদিকে, Storm Lite 5G আসবে সোনালি রঙে, পিছনে ক্যামেরা মডিউলটি চারকোণা আকৃতির হলেও কোণাগুলি কিছুটা গোল হবে। সেখানে থাকছে দুটি ক্যামেরা ও একটি LED ফ্ল্যাশ।