TRENDS ▸
Tech GupMobilesLava Storm Play Storm Lite Launched In India With Dimensity 7060 6400 Chipset 50mp Camera Price Specifications
Lava Storm Play Launched

Lava Storm Play ও Storm Lite Launched: সবচেয়ে সস্তা 5G ফোন লঞ্চ করল লাভা, ১২ জিবি র‌্যাম সহ আছে ৫০ এমপি ক্যামেরা

লাভা আজ বাজেট সেগমেন্টে ভারতে লঞ্চ করল নতুন দুই ৫জি স্মার্টফোন Lava Storm Play ও Storm Lite। এই সিরিজের দাম শুরু হয়েছে মাত্র ৭,৯৯৯ টাকা থেকে। ডিভাইস দুটি তাদের জন্য আনা হয়েছে যারা কম দামে ভালো ফিচারের ৫জি ফোন খোঁজ…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 13, 2025 4:30 PM

লাভা আজ বাজেট সেগমেন্টে ভারতে লঞ্চ করল নতুন দুই ৫জি স্মার্টফোন Lava Storm Play ও Storm Lite। এই সিরিজের দাম শুরু হয়েছে মাত্র ৭,৯৯৯ টাকা থেকে। ডিভাইস দুটি তাদের জন্য আনা হয়েছে যারা কম দামে ভালো ফিচারের ৫জি ফোন খোঁজ করছেন। এর মধ্যে Lava Storm Play হল মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৬০ চিপসেট সহ আসা বিশ্বের প্রথম স্মার্টফোন। আবার Lava Storm Lite ডিভাইসে প্রথমবার মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আসুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Lava Storm Play ও Storm Lite এর দাম ও উপলব্ধতা

লাভা স্টর্ম প্লে এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯৯৯৯ টাকা, এর সেল শুরু হবে ১৯ জুন দুপুর ১২টা থেকে।

অন্যদিকে, লাভা স্টর্ম লাইট ফোনটি পাওয়া যাবে ২৪ জুন থেকে, দাম শুরু হয়েছে ৭৯৯৯ টাকা থেকে। এটি ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। দুটি ফোনই Amazon থেকে বিক্রি হবে।

Lava Storm Play ও Storm Lite এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে ও পারফরম্যান্স

লাভা স্টর্ম প্লে ও লাভা স্টর্ম লাইট ফোনে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস LCD স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত। পারফরম্যান্সের জন্য বেস মডেলে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৬০ প্রসেসর। যেখানে লাইট ভার্সনে ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টর্ম প্লের অ্যানটুটু স্কোর ৫ লাখের ওপরে, যেখানে লাইট ভার্সনটির স্কোর ৪.১ লাখ ছাড়িয়ে গেছে।

র‍্যাম, ব্যাটারি ও ক্যামেরা

Lava Storm Play স্মার্টফোনে রয়েছে ৬ জিবি ফিজিক্যাল র‍্যাম ও ৬ জিবি ভার্চুয়াল র‌্যাম। সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ। Storm Lite পাওয়া যাবে দুইটি ভ্যারিয়েন্টে – ৪ জিবি + ৬৪ জিবি এবং ৪ জিবি + ১২৮ জিবি। পাওয়ার ব্যাকআপের জন্য উভয় ডিভাইসে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, তবে প্লে মডেলে ১৮ ওয়াট, আর লাইট মডেলে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য দুই ফোনেই রয়েছে Sony IMX752 সেন্সর। Storm Play ডিভাইসে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট উপস্থিত। Storm Lite মডেলে ৫০ মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

অপারেটিং সিস্টেম ও অন্যান্য ফিচার

লাভার স্টর্ম সিরিজের দুটো স্মার্টফোনই চলবে নতুন অ্যান্ড্রয়েড ১৫ ভার্সনে। কোম্পানির তরফে এগুলিতে একবার OS আপগ্রেড ও দুই বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। সাথে থাকছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ-সি পোর্ট, IP64 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স এবং একটি স্পিকার।