জয়েন করুন

Lava Yuva Smart 2 ভারতে 6 হাজার টাকায় লঞ্চ হল, রয়েছে AI ডুয়েল ক্যামেরা ও 6 জিবি র‌্যাম

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 4, 2025 5:43 PM

Lava Yuba Smart 2 আজ বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ৬০০০ টাকার কাছাকাছি। এই এন্ট্রি-লেভেল স্মার্টফোনটি দুটি কালার অপশনে পাওয়া যাবে। এতে আছে অক্টা-কোর ইউনিসক চিপসেট, ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আসুন Lava Yuba Smart 2 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Lava Yuba Smart 2 এর ভারতে দাম ও উপলব্ধতা

ভারতে Lava Yuba Smart 2 এর ৩ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,০৯৯ টাকা। এটি ক্রিস্টাল ব্লু ও ক্রিস্টাল গোল্ড কালার অপশনে পাওয়া যাবে।

সংস্থাটি জানিয়েছে যে, ক্রেতারা সারা ভারতজুড়ে লাভা ইউভা স্মার্ট ২ ফোনটি ডোরস্টেপ ডেলিভারি পাবেন। তবে এর সেল কবে থেকে শুরু হবে তা এখনও অজানা।

Lava Yuba Smart 2 এর স্পেসিফিকেশন ও ফিচার

লাভা ইউভা স্মার্ট ২ অ্যান্ড্রয়েড ১৫ গো এডিশনে চলে। এর সামনে দেখা যাবে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর ইউনিসক ৯৮৬৩এ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ৩ জিবি ফিজিক্যাল র‌্যাম + ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। এটি ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য Lava Yuba Smart 2 এর পিছনে বর্গাকার ক্যামেরা মডিউলের মধ্যে ১৩-মেগাপিক্সেল এআই ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার রয়েছে।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা