জয়েন করুন

Motorola ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, অ্যান্ড্রয়েড ১৬ আপডেট নিয়ে বড় আপডেট

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 26, 2025 11:30 PM

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম নিয়ে চর্চা তুঙ্গে। বলতে দ্বিধা নেই যে, এই ওএসে নতুন ফিচার ও উন্নত সিকিউরিটি সিস্টেম থাকবে। তবে মোটোরোলা ব্যবহারকারীদের জন্য সামনে এসেছে এক হতাশাজনক খবর। গিজমোচায়নার সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, মোটোরোলার একাধিক জনপ্রিয় ফোন অ্যান্ড্রয়েড ১৬ আপডেট পাবে না। এই তালিকায় রয়েছে কোম্পানির বহুল ব্যবহৃত G সিরিজ, Edge সিরিজ এবং Razr সিরিজের একাধিক ফোন।

কোন কোন Motorola ফোনে অ্যান্ড্রয়েড ১৬ আপডেট আসবে না

গিজমোচায়নার রিপোর্ট অনুসারে, মোটোরোলা এজ সিরিজের যেসব ফোন অ্যান্ড্রয়েড ১৬ আপডেট পাবে না, তার মধ্যে রয়েছে – মোটোরোলা এজ ৪০, এজ ৪০ নিও, এজ+ (২০২৩), এজ (২০২২) এবং আরও কিছু পুরনো এজ মডেল। আর রেজর সিরিজের মোটোরোলা রেজর ২০২২, মোটোরোলা রেজর এবং আগের রেজর ফোনগুলোতেও নতুন এই আপডেট আসবে না।

Moto G সিরিজের ডিভাইসেও নতুন আপডেট আসবে না। রিপোর্টে বলা হয়েছে, মোটো G স্টাইলাস 5G (2023 ও 2024), G পাওয়ার 5G (2023 ও 2024), G84, G82, G73, G72, G71, G71s, G64, G62, G60, G60s, G54, G54 পাওয়ার, G53, G52, G45, G42, G34, G32, G24, G24 পাওয়ার, G23, G15, G15 পাওয়ার, G14, G13, G05, G04, G04s, এবং G Play (2023 ও 2024) ফোনগুলোতে অ্যান্ড্রয়েড ১৬ আপডেট আসবে না।

শুধু তাই নয়, E সিরিজ এবং কিছু মোটোরোলা ট্যাবও নতুন আপডেট পাবে না। Moto E32, E32s, E22, E22i, E22s, E13, E14, E15 এবং Moto ট্যাব G70, G62, G20 সহ লেনোভো মোটো ট্যাব-এর মতো ডিভাইসগুলোতেও এই নতুন অপারেটিং সিস্টেমের আপডেট আসবে না বলে জানা গেছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি