জয়েন করুন

Mivi One 5G ভারতে লঞ্চ হচ্ছে, Flipkart প্রকাশ করল ডিজাইন ও ফিচারের ঝলক

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 3, 2026 7:32 PM

অডিও প্রোডাক্টের পর এবার স্মার্টফোন বাজারে পা রাখতে চলেছে Mivi। গত মাসে প্রথমবার সংস্থাটি তাদের ফোনের টিজার প্রকাশ করছিল। পাশাপাশি নিশ্চিত করা হয়েছিল যে এটি Flipkart থেকে কেনা যাবে। আর আজ Mivi জানিয়ে দিল, তাদের প্রথম হ্যান্ডসেটের নাম‌ রাখা হবে Mivi One 5G। অর্থাৎ এটি 5G কানেক্টিভিটি সহ আসবে। ইতিমধ্যেই Flipkart-এ ডিভাইসটির জন্য একটি আলাদা মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। সেখান থেকে এর ডিজাইন এবং কালার অপশন সম্পর্কে জানা গেছে।

Mivi One 5G শীঘ্রই ভারতে লঞ্চ হবে

ফ্লিপকার্টের মাইক্রোসাইটে Mivi One 5G-কে ভারতে “dropping soon” হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ফোনটি খুব শীঘ্রই বাজারে আসতে পারে। তবে এখনও পর্যন্ত সংস্থার পক্ষ থেকে নির্দিষ্ট লঞ্চের তারিখ জানানো হয়নি।

থাকবে Qualcomm Snapdragon 5G চিপসেট

মিভি নিশ্চিত করেছে যে Mivi One 5G ডিভাইসে 5G কানেক্টিভিটি থাকবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৫জি চিপসেট। যদিও ঠিক কোন স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হবে তা এখনও সামনে আসেনি।

গ্রীন কালার অপশন থাকবে

মাইক্রোসাইটে Mivi One 5G স্মার্টফোনকে গ্রীন কালার ভ্যারিয়েন্টে দেখা গিয়েছে। এর কোণগুলি গোলাকার রাখা হয়েছে। ডিজাইনের পাশাপাশি সংস্থাটি এই হ্যান্ডসেটের জন্য “Pretty Powerful” ট্যাগলাইন ব্যবহার করেছে। যদিও লিস্টিংয়ে খুব বেশি স্পেসিফিকেশন উল্লেখ করা হয়নি।

দাম রাখা হতে পারে ১৫ হাজার টাকার কম

লঞ্চের তারিখ ও ফিচারের পাশাপাশি Mivi One 5G এর দামও এখন ঘোষণা করা হয়নি। তবে টিপস্টারদের দাবি অনুযায়ী, ভারতে ফোনটি ১৫,০০০ টাকার কমের সেগমেন্টে আসবে। বলার অপেক্ষা রাখে না যে এই দামের রেঞ্জে Mivi-কে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

Philips ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে

কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড Philips সম্প্রতি ভারতে নতুন ডিভাইস লঞ্চ করেছে। সংস্থার প্রথম ফোনের নাম Philips S7221 5G। এর দাম রাখা হয়েছে ২০,৪৯৯ টাকা। এবার Mivi One 5G এর হাত ধরে আরও একটি কনজিউমার ব্র্যান্ড ভারতীয় স্মার্টফোন বাজারে নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন