জয়েন করুন

সস্তায় অনবদ্য স্মার্টফোন, স্রেফ 6,999 টাকায় Moto G05 লঞ্চ করে চমকে দিল মোটোরোলা

avatar
Written By : Suman Patra
Updated Now: January 7, 2025 3:31 PM

আমজনতার বাজেটের মধ্যে সেরা ফোন নিয়ে হাজির হল মোটোরোলা। লেনোভোর মালিকানাধীন সংস্থাটি আজ ভারতে Moto G05 লঞ্চ করেছে। এটি গত বছর ফেব্রুয়ারিতে এদেশে রিলিজ হওয়া Moto G05-এর আপগ্রেড ভার্সন হিসাবে এসেছে। ফোনটিতে ভিগান লেদার ডিজাইন, পাঞ্চ-হোল ডিসপ্লে, হাই-রেস অডিও সহ ডুয়াল স্টেরিও স্পিকার, সেগমেন্টের একমাত্র Android 15 সফটওয়্যার সহ আকর্ষণীয় সব ফিচার্স রয়েছে।

Moto G05 দাম ও লভ্যতা

মোটো জি05 ভারতে একটাই স্টোরেজ অপশনে লঞ্চ করেছে মোটোরোলা। 4 জিবি + 64 জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে 6,999 টাকা। স্মার্টফোনটি দুটি প্যানটোন কিউরেটেড রঙে উপলব্ধ – প্লাম রেড এবং ফরেস্ট গ্রিন। উভয় কালার ভ্যারিয়েন্টে ভেগান লেদার ফিনিশ রয়েছে। 13 জানুয়ারি দুপুর 12 টায় ফ্লিপকার্ট থেকে এক্সক্লুসিভলি মোটোরোলার এই নতুন ডিভাইস কিনতে পারবেন।

Moto G05 স্পেসিফিকেশন ও ফিচার্স

মোটো জি05-এর সামনে 6.67 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি 90 হার্টজ রিফ্রেশ রেট, 1,000 নিটস ব্রাইটনেস, এবং কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন সাপোর্ট করে। ফোনে মিডিয়াটেক হেলিও G81 এক্সট্রিম প্রসেসর বর্তমান। র‍্যাম ভার্চুয়ালি 12 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আবার স্টোরেজও 1 টিবি পর্যন্ত এক্সপ্যান্ড হবে।

ফটোগ্রাফির কথা বললে, ফোনটির পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। ফ্রন্টে মিলবে 8 মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা মোডের মধ্যে পাবেন পোর্ট্রেট ফটোগ্রাফি, টাইম ল্যাপস, লাইভ ফিল্টার, প্যানোরামা এবং লেভেলার। এছাড়াও, গুগল ফটো এডিটর, ম্যাজিক আনব্লার, ম্যাজিক ইরেজার এবং ম্যাজিক এডিটরের মতো অতিরিক্ত টুল মোটো জি05-কে বিভাগের অন্যান্য মডেলের থেকে এগিয়ে রেখেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে 5,200 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। এটি 18 ওয়াট ফাস্ট চার্জিং অফার করে। সফটওয়্যারের দিক থেকে ডিভাইসটি চলবে অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে। অন্যান্য ফিচার্সের মধ্যে উপস্থিত স্টেরিও IP52 রেটিং এবং ডলবি অ্যাটমোস প্রযুক্তি।

আরও পড়ুন

Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15