জয়েন করুন

Moto G06 লঞ্চের আগে পেল একাধিক সার্টিফিকেশন, ৪ জিবি র‌্যাম সহ থাকবে এই বিশেষ প্রসেসর

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 8, 2025 12:44 PM

Motorola খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে Moto G06 স্মার্টফোন। এটি গত জানুয়ারিতে ভারতে লঞ্চ হওয়া Moto G05 এর উত্তরসূরি মডেল হবে। আজ ডিভাইসটিকে একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এর মধ্যে রয়েছে Geekbench বেঞ্চমার্ক সাইট, আমেরিকার FCC, ডেনমার্কের UL Demko ও জার্মানির TÜV সার্টিফিকেশন সাইট। এইসব সাইট থেকে Moto G06 এর বেশকিছু গুরুত্বপূর্ণ ফিচার, যেমন ব্যাটারি, কানেক্টিভিটি, প্রসেসর, র‍্যাম এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে।

Moto G06 এর স্টোরেজ ভ্যারিয়েন্ট

XpertPick এর রিপোর্ট অনুযায়ী, Moto G06 ডিভাইসটি FCC ডেটাবেসে XT2535 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও অন্যান্য দেশের জন্য এর আরও কয়েকটি ভ্যারিয়েন্ট থাকবে, যারমধ্যে উল্লেখযোগ্য – XT2535-1 ও XT2535-2। আর XT2535-3 মডেল নম্বরের ডিভাইসটি ইতালীয় বাজারে লঞ্চ হবে।

সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, মোটো জি০৬ ফোনে ৫.৮ গিগাহার্টজ ওয়াই-ফাই, ব্লুটুথ এবং এলটিই‌ কানেক্টিভিটি সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করতে পারে।

চিপসেট ও সফটওয়্যারে কী থাকছে?

এদিকে IMEI ডেটাবেস থেকে সামনে এসেছে যে, Moto G06-এর কোডনেম থাকবে “Lagos”। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে Geekbench থেকে উঠে এসেছে যে এই ফোনে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮১ এক্সট্রিম প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটি এখানে ৪ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলবে।

Moto G06 এর দাম ও কালার ভ্যারিয়েন্ট

এর আগে জানা গিয়েছিল, Moto G06 এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে প্রায় ১২২.৯০ ইউরো (প্রায় ১২,০০০ টাকা) এবং ৪ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হতে পারে ১৬৯.৯০ ইউরো (প্রায় ১৭,০০০ টাকা)। এটি আরবস্ক, টেপস্ট্রি ও টেন্ড্রিল কালার অপশনে লঞ্চ হবে। যদিও এর লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি