জয়েন করুন

২০ হাজার টাকার কমে শক্তিশালী ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হল Moto G66j 5G, রয়েছে ২৪ জিবি র‌্যাম

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 24, 2025 2:02 PM

মোটোরোলার নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন Moto G66j 5G আজ জাপানে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ২০ হাজার টাকার কম। এই ফোনের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এলসিডি স্ক্রিন, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৬০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫২০০ এমএএইচ ব্যাটারি। আসুন Moto G66j 5G ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Moto G66j 5G এর দাম

মোটোরোলা জি৬৬জে ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৪,৮০০ জাপানি ইয়েন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ হাজার টাকার কাছাকাছি। এতে ১৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। এটি প্যানটোন ব্ল্যাক ওয়স্টার, প্যানটোন দিল, এবং প্যানটোন গ্রে মিস্ট কালার অপশনে এসেছে। আগামী ১০ জুলাই থেকে ফোনটির জাপানে বিক্রি শুরু হবে।

Moto G66j 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা জি৬৬জে ৫জি ফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে, য ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৯১ পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।

পারফরম্যান্সের জন্য মোটোরোলা জি৬৬জে ৫জি স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৬০ চিপসেট ব্যবহার করা হয়েছে। আর এতে ৮ জিবি র‍্যাম থাকলেও RAM Boost ফিচারের মাধ্যমে মোট র‌্যাম ২৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সঙ্গে আছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Moto G66j 5G ডিভাইসের পিছনে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি।

Moto G66j 5G এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে স্টেরিও স্পিকার, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ডুয়েল মাইক, এফএম রেডিও এবং নিরাপত্তার জন্য ThinkShield। আর ফোনটি IP68/IP69 রেটিং এবং MIL-STD-810H সার্টিফিকেশন সহ এসেছে।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা