জয়েন করুন

Moto G77 Power আগামীকাল 7000mAh ব্যাটারি ও Sony ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 7, 2026 4:53 PM

আগামীকাল ভারতে লঞ্চ হচ্ছে Motorola-র নতুন ফোন Moto G77 Power। তার আগে আজ কোম্পানির ওয়েবসাইট থেকে স্মার্টফোনটির প্রায় সম্পূর্ণ হার্ডওয়্যার এবং সফটওয়্যার ফিচার প্রকাশ্যে এসেছে। ফলে লঞ্চের আগেই ডিভাইসটির ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি, বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে কানেক্টিভিটি সম্পর্কে জানা গিয়েছে। শুধু তাই নয়, হ্যান্ডসেটটি কোন কোন র‌্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে এবং কোন প্যানটোন কালার অপশনে পাওয়া যাবে সেটাও নিশ্চিত হয়েছে। উল্লেখ্য Motorola আগেই জানিয়েছিল যে Moto G77 Power মডেলের ভারতে দাম ৩০ হাজার টাকার কম রাখা হবে।

Moto G77 Power এর র‌্যাম, স্টোরেজ ও কালার অপশন

মোটোরোলা ইন্ডিয়ার প্রোডাক্ট লিস্টিং পেজ থেকে জানা গেছে, মোটো জি৭৭ পাওয়ার দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ। আর ফোনটি প্যানটোন ইনপেনিট্রেবল, প্যানটোন নটিক্যাল ব্লু, প্যানটোন ফুকসিয়া রেড এবং প্যানটোন লর‌্যাল গ্রীন কালার অপশনে আসবে বলে নিশ্চিত করা হয়েছে।

Moto G77 Power এর ফিচার ও স্পেসিফিকেশন

Moto G77 Power হ্যান্ডসেটের সামনে দেখা যাবে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৭০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ওয়াটার টার্চ সাপোর্ট ও ১০৫০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে Arm Mali-G57 MP2 জিপিইউ সহ অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ চিপসেট। আর ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম সহ বাজারে আসবে। এতে একটি ওএস আপগ্রেড এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

রিয়ার ও সেলফি ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Moto G77 Power মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এর প্রাইমারি ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেল Sony LYTIA 600 সেন্সর, যার সঙ্গে থাকবে কোয়াড পিক্সেল প্রযুক্তি এবং পিডিএএফ সাপোর্ট। অন্যান্য ক্যামেরাগুলি হবে ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২-ইন-১ লাইট সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এর সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

সিকিউরিটির জন্য মোটোর নতুন ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, থিঙ্ক শিল্ড ফর মোবাইল ফিচার দেওয়া হবে। সাউন্ডের জন্য থাকবে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ স্টেরিও স্পিকার। এদিকে Moto G77 Power পাওয়ার ব্যাকআপের জন্য ৭০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এই ব্যাটারি ৩০ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং এবং ৬ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। Motorola-র দাবি, ফুল চার্জে ডিভাইসটি ৫৯ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

বিল্ড কোয়ালিটি ও ডিজাইন

স্মার্টফোনটির পিছনের অংশে ভেগান লেদার অনুপ্রাণিত ফিনিশ দেখা যাবে। সঙ্গে থাকবে প্লাস্টিক ফ্রেম এবং সামনে কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন। এতে IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং মিলবে এবং ডিভাইসটি MIL-STD-810H ডিউরেবিলিটি স্ট্যান্ডার্ডও অফার করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি