জয়েন করুন

32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ দুর্ধর্ষ ফিচার, Moto G86 5G ও G86 Power 5G মিড রেঞ্জে লঞ্চ হল

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 30, 2025 1:44 PM

মোটোরোলা আজ মিড রেঞ্জ সেগমেন্টে Moto G86 5G ও Moto G86 Power 5G স্মার্টফোন লঞ্চ করল। উভয় ফোনের ফিচারের মধ্যে কিছু মিল ও অমিল দেখা যাবে। যেমন Moto G86 5G ও Moto G86 Power 5G ডিভাইসে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ৬.৬৭ ইঞ্চি প্রসেসর। তবে এদের ব্যাটারি ক্যাপাসিটি ও রিয়ার ক্যামেরা সেটআপ আলাদা। আসুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Moto G86 5G ও Moto G86 Power 5G এর দাম ও কালার অপশন

মোটো জি৮৬ ৫জি এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৯৯ ইউরো (প্রায় ২৮,৯০০ টাকা টাকা)।

অন্যদিকে মোটো জি৮৬ পাওয়ার ৫জি এর ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২৯ ইউরো (প্রায় ৩১,৯০০ টাকা) রাখা হয়েছে। ফোন দুটি পাওয়া যাবে লাল, সবুজ, গাঢ় নীল এবং ল্যাভেন্ডার রঙে। অন্যান্য অঞ্চলে ফোনগুলোর উপলব্ধতা সম্পর্কে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

Moto G86 5G ও Moto G86 Power 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে ও ডিজাইন

মোটো জি৮৬ ৫জি ও মোটো জি৮৬ পাওয়ার ৫জি ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২৭১২ x ১২২০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৪৫০০ নিট। এই ডিসপ্লে ১০-বিট কালার, এইচডিআর ১০ প্লাস সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। ডিভাইস দুটি আইপি৬৮/আইপি৬৯ রেটিং এবং MIL-STD 810H সার্টিফিকেশন সহ এসেছে।

পারফরম্যান্স ও স্টোরেজ

মোটো জি৮৬ ৫জি ও মোটো জি৮৬ পাওয়ার ৫জি স্মার্টফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। বেস মডেলে রয়েছে ৮ জিবি র‌্যাম, যা ভার্চুয়াল র‍্যাম ব্যবহার করে ২৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এতে আছে ২৫৬ জিবি স্টোরেজ। পাওয়ার মডেলে ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

ব্যাটারি ও চার্জিং

Moto G86 Power 5G মডেলে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬৭২০ এমএএইচ ব্যাটারি, যা ৩০ ওয়াট TurboPower চার্জিং সাপোর্ট করবে। অপরদিকে, G86 5G ফোনে আছে ৫২০০ এমএএইচ ব্যাটারি, যা ফুল চার্জে ৪১ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।

ক্যামেরা

মোটো জি সিরিজের নতুন দুটি ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যা 4K ভিডিও সাপোর্ট করে। G86 Power 5G ডিভাইসের পিছনে ৫০ মেগাপিক্সেল Sony LYTIA 600 সেন্সর (OIS সহ) এবং ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড + ম্যাক্রো ক্যামেরা উপস্থিত। ফটোগ্রাফির জন্য এগুলিতে AI ফিচার রয়েছে, যার মধ্যে পাওয়া যাবে অটো নাইট ভিশন, জেসচার ক্যাপচার, এবং প্রো মোড।

অন্যান্য ফিচার

ফোন দুটিতে ডুয়েল স্টেরিও স্পিকার (ডলবি অ্যাটমস সহ), অন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াই-ফাই ৬, এনএফসি, ডুয়াল সিম (ফিজিক্যাল + eSIM) সাপোর্ট এবং Motorola ThinkShield সিকিউরিটি পাওয়া যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি