TRENDS ▸
Tech GupMobilesMoto G96 5g Featuring 50 Megapixel Camera Goes On Sale Today Bank Offers Price
Moto G96 5G Camera

প্রথম সেলে আরও সস্তায় Moto G96 5G স্মার্টফোন, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আছে দুর্দান্ত ব্যাটারি

মোটোরোলার নতুন বাজেট ফ্রেন্ডলি 5G স্মার্টফোন Moto G96 5G আজ প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। এটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। সেল উপলক্ষে ক্রেতারা ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। Moto G96 5G ফোনে আছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৭এস…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 16, 2025 10:03 PM

মোটোরোলার নতুন বাজেট ফ্রেন্ডলি 5G স্মার্টফোন Moto G96 5G আজ প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। এটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। সেল উপলক্ষে ক্রেতারা ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। Moto G96 5G ফোনে আছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। ডিভাইসটি নো কস্ট ইএমআই অপশনে কেনা যাবে।

Moto G96 5G এর দাম ও অফার

ভারতে মোটো জি৯৬ ৫জি দুটি ভ্যারিয়েন্টে এসেছে – ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি। এদের দাম রাখা হয়েছে যথাক্রমে ১৭,৯৯৯ টাকা ও ১৯,৯৯৯ টাকা। তবে, লঞ্চ অফারে ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এর সাথে রয়েছে ৫ শতাংশ ক্যাশব্যাক অফার। ফোনটি অ্যাশলেইগ ব্লু, ড্রেসডেন ব্লু, ক্যাটল্যা অর্কিড সহ চারটি আকর্ষণীয় কালারে এসেছে।

Moto G96 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

মোটো জি৯৬ ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১০-বিট পিওএলইডি কার্ভড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে এফ/২.২ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল।

Moto G96 5G এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল (এফ/১.৮, OIS সহ) এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর, যা অটোফোকাস ও ম্যাক্রো ভিশন সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট টার্বো চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।